মোস্তাফিজকে নিয়ে যা জানাল কেকেআর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-২০২৬ মৌসুমে স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে চারপাশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে কেকেআরকে তাদের দল থেকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়েছে। প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।’

যদিও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে কেকেআর ও তাদের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে কিছু রাজনৈতিক ও ধর্মীয় নেতার সমালোচনার প্রেক্ষাপটেই এ সিদ্ধান্ত এসেছে।
 
নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কেকেআর এক বিবৃতিতে জানায়, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী সব নিয়ম মেনে আলোচনা শেষে মোস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এদিকে, বিসিসিআইয়ের বক্তব্যের এক দিন আগে বাংলাদেশের হোম সিজনের সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
সূচি অনুযায়ী, ২০২৬ সালের মার্চে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ, যা ২০২৫ সালে হওয়ার কথা ছিল। তার আগে ফেব্রুয়ারি-মার্চে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে টাইগাররা।

২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর মোস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। আইপিএলে ৬০ ম্যাচে তার শিকার ৬৫ উইকেট। সর্বশেষ নিলামে কেকেআর তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি