বাংলাদেশের দাবি মানা না হলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে ইতোমধ্যে একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক করেছে বিসিবি। তবে এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এর মধ্যেই এই ইস্যুতে যোগ হয়েছে নতুন মাত্রা।

বাংলাদেশের দাবি মানা না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সহায়তা পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বাংলাদেশের ভেন্যু ও নিরাপত্তাজনিত সমস্যা সমাধান না হলে পাকিস্তানও তাদের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নতুন করে ভাবতে পারে।

এদিকে বাংলাদেশের ভেন্যু সমস্যার সমাধানে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তিনি বিকেলে বিসিবির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। ভিসা জটিলতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি।

আইসিসির সঙ্গে বৈঠকের পরও ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ পুনরায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরা হয়। বিশেষ করে দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তার বিষয়টি আইসিসির কাছে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে।

এছাড়া আলোচনায় আসে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’ তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সব মিলিয়ে বাংলাদেশের ভেন্যু সংকট ঘিরে বিশ্বকাপের সমীকরণ আরও জটিল হয়ে উঠছে, যেখানে পাকিস্তানের অবস্থান পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি