গরীব' প্যারিসের কাছে হারলো 'ধনী' প্যারিস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
প্যারিস শহরের ডার্বিতে বড় অঘটনের সাক্ষী হলো ফরাসি কাপ। রেকর্ড ১৬ বারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ১–০ গোলে হারিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছে তুলনামূলকভাবে কম শক্তির প্যারিস এফসি।

সোমবার (১২ জানুয়ারি) রাতে পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে বদলি হিসেবে নামা জোনাথান ইকোনের গোলে জয় নিশ্চিত করে প্যারিস এফসি। উল্লেখযোগ্য বিষয় হলো—এই ইকোনে পিএসজিরই একাডেমিতে গড়ে ওঠা ফুটবলার।

বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে পুরো ম্যাচেই এগিয়ে ছিল লুইস এনরিকের দল পিএসজি। কিন্তু একের পর এক সুযোগ নষ্টের মাশুল দিতে হয় তাদের। অন্যদিকে, রক্ষণে দৃঢ়তা আর শেষ দিকে কার্যকর প্রতি-আক্রমণই ম্যাচের ভাগ্য গড়ে দেয় প্যারিস এফসির পক্ষে।

এই হারের মধ্য দিয়ে ২০২২ সালের পর প্রথমবার ঘরের মাঠে ম্যাচ হারল পিএসজি। পাশাপাশি ২০১৪ সালের পর এই প্রথম ফরাসি কাপে ‘শেষ ৩২’-পর্ব থেকেই বিদায় নিতে হলো ফরাসি জায়ান্টদের।

গোল করেও সাবেক ক্লাবের বিপক্ষে কোনো উদযাপন করেননি ইকোনে। ম্যাচ শেষে ফ্রান্স টেলিভিশনকে তিনি বলেন, 'আমরা খুব খুশি। রক্ষণে দারুণ খেলেছি। গোলটা করতে পেরে ভালো লাগছে। আশা করি, এটা আমার শেষ গোল নয়।'

ম্যাচের শুরুতেই আবেগঘন মুহূর্তের সাক্ষী হন দর্শকেরা। পিএসজির সাবেক অধিনায়ক মামাদু সাখো মাঠেই নিজের অবসরের ঘোষণা দেন।

উল্লেখ্য, তার পেশাদার ক্যারিয়ারের শুরু প্যারিস এফসিতেই। প্রথমার্ধে পিএসজির দাপট স্পষ্ট ছিল। জর্জিয়ান উইঙ্গার খভিচা কভারাস্খেলিয়া বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি।

প্যারিস এফসির পক্ষে প্রথমার্ধের সেরা সুযোগটি পেয়েছিলেন আলিমামি গোরি, তবে বিরতির পাঁচ মিনিট আগে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলেই নামেন ম্যাচের নায়ক ইকোনে।

দ্বিতীয়ার্ধের শুরুতেও পিএসজি একাধিক সুযোগ পায়। ৫৫ মিনিটে গনসালো রামোসের বাঁকানো শট দুর্দান্তভাবে ফিরিয়ে দেন প্যারিস এফসির গোলরক্ষক ওবেদ এনকামবাদিও। পুরো ম্যাচজুড়েই অসাধারণ পারফরম্যান্স দেখান এই গোলরক্ষক।

শেষ ১৫ মিনিটে দ্রুত প্রতি-আক্রমণে উঠে আসে প্যারিস এফসি। সেখান থেকেই কাছ থেকে বল জালে ঠেলে দেন ইকোনে। যোগ করা সময়ের সপ্তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেলেও দেজিরে দুয়ের হেডার লক্ষ্যভ্রষ্ট হয়। পরে ভিতিনিয়ার দূরপাল্লার শটও আটকে দেন এনকামবাদিও।

ট্রান্সফার মার্কেটের তথ্যমতে, যেখানে পিএসজির স্কোয়াডের বাজারমূল্য প্রায় ১১৯ কোটি ইউরো, সেখানে প্যারিস এফসির স্কোয়াডের মূল্য মাত্র ৯ কোটি ৫২ লাখ ইউরো। সেই বিশাল ব্যবধানের গল্পটাই ডার্বিতে উল্টে দিল প্যারিস এফসি।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে লিগে দুই দলের প্রথম প্যারিস ডার্বিতে ২–১ ব্যবধানে জয় পেয়েছিল পিএসজি। তবে ফরাসি কাপে এসে হিসাব পুরোপুরি বদলে গেল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি