খেলাধুলা

ধারণার চেয়েও গুরুতর রোনালদোর ইনজুরি

ধারণার চেয়েও গুরুতর রোনালদোর ইনজুরি

প্রথমে যতটা ধারণা করা হয়েছিল, বাস্তবে তার চেয়েও বেশি গুরুতর হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যামস্ট্রিং ইনজুরি। বিষয়টি নিশ্চিত করেছেন আল নাসরের কোচ জর্জ জেসুস। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যেই স্পেনের মাদ্রিদে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন পর্তুগিজ এই তারকা। গত সপ্তাহান্তে আল ফাইহার বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে খেলতে গিয়ে চোট পান ৪১ বছর বয়সী রোনালদো। ম্যাচটিতে ৩-১ গোলের জয় পেলেও ইনজুরির কারণে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।

২৫ জুলাই, ২০২৬
সাকিবের দেশে ফেরা নিয়ে নতুন জল্পনা, যা জানা গেল

সাকিবের দেশে ফেরা নিয়ে নতুন জল্পনা, যা জানা গেল

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে থাকা এই অলরাউন্ডারকে ঘিরে সম্প্রতি আবারও জাতীয় দলে ফেরার আলোচনা জোরালো হয়েছে। এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

২৫ জুলাই, ২০২৬
এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক

এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক

ম্যাচ বর্জনের আলোচনা ও বৃষ্টির শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়ায় ভারত–পাকিস্তান ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। টসের আনুষ্ঠানিকতা শেষ হলেও আলোচনার কেন্দ্রে উঠে আসে আবারও ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।

২৫ জুলাই, ২০২৬
বিপিএল শেষ হওয়ার ২৫ দিন পর খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করলো বিসিবি

বিপিএল শেষ হওয়ার ২৫ দিন পর খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করলো বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে গত ২৩ জানুয়ারি। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার ২৫ দিন পর এসে খেলোয়াড়দের শতভাগ পারিশ্রমিক পরিশোধ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিসিবির মালিকানাধীন দল চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা তাদের সম্পূর্ণ পাওনা বুঝে পেয়েছেন। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানিয়েছেন, এক যুগ পেরিয়ে গেলেও পারিশ্রমিক নিয়ে আলোচনা চলতে থাকা হতাশাজনক। তিনি বলেন, আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে এবার কোনো ধরনের আপস করা হয়নি। নিয়ম মেনেই সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক, পাকিস্তান বয়কট করলে সমর্থন থাকবে: সাবেক পিসিবি চেয়ারম্যান

বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক, পাকিস্তান বয়কট করলে সমর্থন থাকবে: সাবেক পিসিবি চেয়ারম্যান

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার বাংলাদেশের সিদ্ধান্তকে সঠিক ও ন্যায্য বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, পাকিস্তান যদি একই পথে হেঁটে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সিদ্ধান্তের পক্ষেই থাকবেন তিনি। নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে নিজেদের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়। সূচি অনুযায়ী ভারতের ভেন্যুতে থাকা ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিসিবি।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ভেন্যু বিতর্কে শেষ চেষ্টা বিসিবির, আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি

বিশ্বকাপ ভেন্যু বিতর্কে শেষ চেষ্টা বিসিবির, আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবিতে শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি ইতোমধ্যে সংস্থাটির ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-তে চিঠি দিয়েছে। তবে আইসিসির সংবিধান অনুযায়ী, এই আবেদন শোনার এখতিয়ার ডিআরসির নেই বলেই জানা গেছে। আইসিসি ইতোমধ্যে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড কার্যত কোণঠাসা অবস্থায় এই পথ বেছে নিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে পরিবর্তন করে সে জায়গায় স্কটল্যান্ডকে স্থান দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকবাজ' প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সাঞ্জোগ গুপ্তার বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

২৫ জুলাই, ২০২৬
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতো না’

‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতো না’

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা সঠিকভাবে সামলাতে ব্যর্থ হওয়ায় বিসিসিআইকে বিশ্বকাপের আগে এক নতুন ক্রীড়া-রাজনৈতিক সংকটের মুখে পড়তে হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে সংহতি জানিয়ে ভারত ম্যাচ বর্জনের আভাস দিয়েছে। এতে আইসিসি হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। এ বিষয়ে পিসিবির সাবেক মিডিয়া ডিরেক্টর এবং আইসিসির প্রাক্তন হেড অব কমিউনিকেশন সামি-উল-হাসান বার্নি পিটিআইকে বলেন, 'ক্রিকেট প্রশাসকরা যদি সতর্ক হতেন এবং মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি ফ্র্যাঞ্চাইজিকে ব্যক্তিগতভাবে জানাতেন, তাহলে এমন বিশৃঙ্খলা এড়ানো যেত।

২৫ জুলাই, ২০২৬
রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ফিফা সভাপতি, ক্ষুব্ধ ইউক্রেন

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ফিফা সভাপতি, ক্ষুব্ধ ইউক্রেন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকে রাশিয়ার ওপর আরোপিত ক্রীড়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ফিফা ও উয়েফার সব ধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়ার ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

২৫ জুলাই, ২০২৬
টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া অন্যায়: পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া অন্যায়: পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই সম্ভাব্য সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

২৫ জুলাই, ২০২৬
হঠাৎ সাকিবকে ফেরানোর চিন্তা বিসিবির

হঠাৎ সাকিবকে ফেরানোর চিন্তা বিসিবির

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসানকে বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

২৫ জুলাই, ২০২৬
আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে ‘বিক্রি’ করছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। শনিবার (২৪ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন তিনি। আবদুল কাদের বলেন, 'নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে যে বক্তব্য ও কার্যক্রম চালাচ্ছেন, তা ‘স্রেফ নোংরামি’। পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাধানোর উদ্দেশ্যেই নাসীরুদ্দীন পাটওয়ারী সক্রিয় হয়েছেন এবং নিজের স্বার্থে শহীদ ওসমান হাদিকে ব্যবহার করছেন।'

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ