এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ম্যাচ বর্জনের আলোচনা ও বৃষ্টির শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়ায় ভারত–পাকিস্তান ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। টসের আনুষ্ঠানিকতা শেষ হলেও আলোচনার কেন্দ্রে উঠে আসে আবারও ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।

টসের পর দুই দলের অধিনায়ক সালমান আলী আগা ও সূর্যকুমার যাদব একে অপরের সঙ্গে হাত মেলাননি। এই ঘটনার সূত্রপাত হয়েছিল গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে। ওই প্রতিযোগিতায় তিনবার মুখোমুখি হলেও ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে কোনোবারই হাত মেলানোর দৃশ্য দেখা যায়নি। একই আশঙ্কা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ম্যাচ ঘিরেও, যা শেষ পর্যন্ত সত্যিই হয়েছে।

টসের পর উপস্থাপকের সঙ্গে কথা বলে নিজের সিদ্ধান্ত জানান সালমান। তার পর্ব শেষ হলে উপস্থাপকের দিকে এগোচ্ছিলেন সূর্যকুমার যাদব। একে অপরকে পাশ কাটিয়ে গেলেও কেউ কারও দিকে তাকাননি কিংবা হাত মেলাননি। সে সময় গ্যালারিতে দুই দলের সমর্থকদের জোরালো প্রতিক্রিয়া শোনা যায়।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত বছরের এপ্রিলে সন্ত্রাসী হামলায় পর্যটক নিহতের ঘটনায় ভারত–পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর প্রভাব পড়ে ক্রিকেট অঙ্গনেও। মূলত সেই প্রেক্ষাপটেই এশিয়া কাপে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। বিষয়টি নিয়ে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের মধ্যে পক্ষে-বিপক্ষে আলোচনা চলেছে এবং পুরো এশিয়া কাপজুড়েই বিতর্ক দানা বাঁধে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচে অধিনায়কদের হাত না মেলানো সেই বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি