২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার বাংলাদেশের সিদ্ধান্তকে সঠিক ও ন্যায্য বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, পাকিস্তান যদি একই পথে হেঁটে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সিদ্ধান্তের পক্ষেই থাকবেন তিনি। নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে নিজেদের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়। সূচি অনুযায়ী ভারতের ভেন্যুতে থাকা ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিসিবি।
২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার বাংলাদেশের সিদ্ধান্তকে সঠিক ও ন্যায্য বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, পাকিস্তান যদি একই পথে হেঁটে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সিদ্ধান্তের পক্ষেই থাকবেন তিনি।
নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে নিজেদের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়। সূচি অনুযায়ী ভারতের ভেন্যুতে থাকা ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই প্রস্তাব গ্রহণ করেনি।
এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানায়, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানও একই সিদ্ধান্ত নিতে পারে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ প্রকাশ্যে বয়কটের পক্ষে মত দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি পিসিবি।
এর মধ্যেই টেলিকম এশিয়া স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, বাংলাদেশের অবস্থান শক্ত ও যৌক্তিক।
তিনি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয়, পিসিবি কী সিদ্ধান্ত নেয়। এটি নিঃসন্দেহে কঠিন হবে, তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষেই থাকব। বর্তমান সভাপতি মহসিন নাকভি ক্রিকেট বোঝেন এবং সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তে অটল থাকাই হবে সঠিক পথ।’
আইসিসির ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন পিসিবির সাবেক এই চেয়ারম্যান। তার অভিযোগ, বড় সিদ্ধান্তগুলোতে ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে আইসিসি।
নাজাম শেঠির বলেন, ‘প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষে দাঁড়ানো আইসিসির বন্ধ করা উচিত। অন্য দেশগুলোর এখনই অবস্থান নেওয়া দরকার। তখন আইসিসি বুঝবে, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’
বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের অনুরোধ আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল বলেও মনে করেন তিনি। তার মতে, নিরাপত্তা ও উত্তেজনার বিষয়টি বাস্তব ছিল, কিন্তু আইসিসি সেটিকে যথাযথ গুরুত্ব দেয়নি এবং ভারতের পছন্দ অনুযায়ীই সিদ্ধান্ত এসেছে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ এর। এবারের আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।