ধারণার চেয়েও গুরুতর রোনালদোর ইনজুরি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
প্রথমে যতটা ধারণা করা হয়েছিল, বাস্তবে তার চেয়েও বেশি গুরুতর হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যামস্ট্রিং ইনজুরি। বিষয়টি নিশ্চিত করেছেন আল নাসরের কোচ জর্জ জেসুস।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যেই স্পেনের মাদ্রিদে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন পর্তুগিজ এই তারকা।

গত সপ্তাহান্তে আল ফাইহার বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে খেলতে গিয়ে চোট পান ৪১ বছর বয়সী রোনালদো। ম্যাচটিতে ৩-১ গোলের জয় পেলেও ইনজুরির কারণে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।

শনিবার (৭ মার্চ) নিওম এসসির বিপক্ষে লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জর্জ জেসুস বলেন, পরীক্ষার পর বোঝা গেছে রোনালদোর চোটটি প্রাথমিক ধারণার চেয়ে বেশি গুরুতর। তাই তাকে কিছুদিন বিশ্রাম ও বিশেষ চিকিৎসা নিতে হবে।

কোচ আরও জানান, রোনালদো তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন। ক্লাব আশা করছে, দ্রুতই সুস্থ হয়ে আবারও মাঠে ফিরতে পারবেন তিনি।

তবে এই মাসের শেষ দিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী রোনালদো নিজেও। আগামী ২৮ মার্চ মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে পর্তুগালের। ম্যাচটি অনুষ্ঠিত হবে এস্তাদিও আজটেকায়। এরপর ৩১ মার্চ আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল।

সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে আছেন রোনালদো। এবারের মৌসুমে তার গোলসংখ্যা ২১। তালিকার শীর্ষে রয়েছেন আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনি, যিনি ২৩ ম্যাচে করেছেন ২৩ গোল।

লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা আল নাসর বর্তমানে আল আহলির থেকে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু