হঠাৎ সাকিবকে ফেরানোর চিন্তা বিসিবির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসানকে বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন বলেন, বোর্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সাকিব আল হাসানের এভেইলঅ্যাবিলিটি, ফিটনেস ও এক্সেসিবিলিটি বিবেচনা করা হবে। যেখানে খেলা অনুষ্ঠিত হবে, সেখানে যদি তার উপস্থিত থাকার সক্ষমতা থাকে, তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল তাকে ভবিষ্যৎ নির্বাচনের জন্য অবশ্যই বিবেচনা করবে। পাশাপাশি তিনি বলেন, সাকিব যদি অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে চান, সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বোর্ড থেকে এনওসি দেওয়া হবে।

একই সঙ্গে সাকিব আল হাসানকে পুনরায় কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও দিয়েছে বিসিবি। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বোর্ড।

বিশ্বকাপ সংক্রান্ত আলোচনার মধ্যে সাকিবের বিষয়টি কীভাবে এলো—এ প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ক্রিকেট অপারেশনের এজেন্ডার অংশ হিসেবে ২৭ জন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা নিয়ে আলোচনা হচ্ছিল। গ্রেড ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির তালিকা আলোচনার সময় এক পরিচালক প্রস্তাব দেন যে, সাকিব আল হাসান খেলতে আগ্রহী এবং এ বিষয়ে তার সঙ্গে বোর্ডের কথা হয়েছে। তিনি জানান, বিষয়টি বিসিবি সভাপতিকে অবহিত করা হয়েছে যেন সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়।

আসিফ আকবর আরও বলেন, সাকিবের ব্যক্তিগত আইনি বিষয়গুলো তার নিজস্ব ব্যাপার এবং সেগুলো সরকার কীভাবে দেখবে, সেটি সরকারের সিদ্ধান্ত। তবে বোর্ডের পক্ষ থেকে সাকিব আল হাসানকে দলে ফেরানোর আগ্রহ প্রকাশ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার