সাকিবের দেশে ফেরা নিয়ে নতুন জল্পনা, যা জানা গেল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে থাকা এই অলরাউন্ডারকে ঘিরে সম্প্রতি আবারও জাতীয় দলে ফেরার আলোচনা জোরালো হয়েছে। এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
 
নির্বাচনের কয়েক মাস আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারি ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে বলেন, ‘সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না, তার ওপরও নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে (খেলবে)।’
 
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরছেন সাকিব। এমন খবর ছড়িয়ে পড়ার পরই পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখা যেতে পারে—এমন জল্পনাও শুরু হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
 
তবে ২৮ ফেব্রুয়ারি দেশে ফেরার খবরকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন সাকিব। দেশের একটি গণমাধ্যমকে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্ধারিত ওই তারিখে তিনি দেশে ফিরছেন না।
 
ফলে আপাতত সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। যদিও রাজনৈতিক প্রেক্ষাপট ও সামনের আন্তর্জাতিক সিরিজকে ঘিরে আলোচনার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। এখন দেখার বিষয়, সময়ের সঙ্গে সঙ্গে এই জল্পনার অবসান ঘটে কি না এবং জাতীয় দলের জার্সিতে আবার কবে দেখা যায় দেশসেরা এই অলরাউন্ডারকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর