টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয় জানিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে সরাসরি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠিতে একই সঙ্গে ম্যাচের ভেন্যু পরিবর্তনের আহ্বান জানিয়েছে বিসিবি।

শনিবার (৩ জানুয়ারি) কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়, মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলানো হবে না। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের ওপর ইতোমধ্যেই চাপ ছিল, যাতে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলানো না হয়।

এরপরই দেশে ক্রিকেট পরিস্থিতি নিয়ে রাতেই জরুরি বৈঠকে বসেন বিসিবির ১৭ জন পরিচালক। বৈঠকে চলতি পরিস্থিতি, নিরাপত্তা বিষয়ক উদ্বেগ এবং আন্তর্জাতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
রোববার (৪ জানুয়ারি) বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আইসিসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ এর আসর। সূচি অনুযায়ী, পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। যদি আইসিসি বাংলাদেশের দাবিকে মান্য করে, তবে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দলও শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ