ঢাকায় এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বব্যাপী ভ্রমণে থাকা আসল বিশ্বকাপ ট্রফি ঢাকায় পৌঁছেছে। বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ফিফা ও তাদের স্পন্সর কোকাকোলা  এই বিশেষ ট্রফি ট্যুর আয়োজন করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছায় ফুটবল বিশ্বকাপ বহনকারী বিমান।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি আগমনের পর আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। যদিও এখনও আয়োজকদের পক্ষ থেকে কোনো ছবি প্রকাশিত হয়নি।

বিমানবন্দর থেকে ট্রফিটি রাজধানীর একটি পাঁচতারকা হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হবে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাসহ ফুটবল সংশ্লিষ্টরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। পাশাপাশি কোকাকোলা ক্যাম্পেইনের বিজয়ীরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন।

ফিফার দীর্ঘদিনের স্পন্সর কোকাকোলা বিশ্বকাপ ট্রফি বিশ্বজুড়ে প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। এর আগেও বিভিন্ন আসরে এই ট্রফি বিশ্বভ্রমণ করেছে।

বাংলাদেশে এটি প্রথমবার নয়। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপের সময় প্রথমবার ট্রফি ঢাকায় আসে। এরপর ২০১৩ ও ২০২২ সালে আরও দুইবার বাংলাদেশে প্রদর্শিত হয়। সর্বশেষ আগমনসহ এবার এটি চতুর্থবারের মতো বাংলাদেশে এল।

বিশ্বকাপ ট্রফির এই সফর দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ