রাজনীতি না ছাড়ার ঘোষণা সাকিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর হত্যা মামলার আসামি হয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। থমকে আছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও।
 
তবে কঠিন এই পরিস্থিতির মাঝেও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হাল ছাড়েননি মাগুরা-১ আসনের এই সাবেক সংসদ সদস্য। স্পষ্ট জানিয়েছেন, ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে হলেও দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান তিনি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি লিগে খেলছেন সাকিব। সেখানেই ‘বিয়ার্ড বিফোর উইকেট’ নামে এক পডকাস্টে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

রাজনীতিকে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি জানিয়ে সাকিব বলেন, 'আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করেছি। তবে রাজনীতির অংশ এখনো বাকি। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ এবং মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা আমার ইচ্ছা ছিল এবং এখনো আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।'

গত বছরের আগস্টে সরকারের পতনের পর থেকে নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার আকাঙ্ক্ষাও পূরণ হয়নি। কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিলেও পরিস্থিতি-বিপর্যয়ে সেটা কার্যকর হয়নি।

তবে সাকিব জানালেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। তার পরিকল্পনা হলো, দেশে ফিরে তিন ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে মাঠ থেকে বিদায় নেওয়া।

তিনি বলেন, 'আনুষ্ঠানিকভাবে সব সংস্করণ থেকে অবসর নিইনি আমি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া। ভক্তরা সবসময় আমাকে সমর্থন দিয়েছে, ঘরের মাঠে খেলে তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরক্কোর নতুন উদ্যোগ, রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরক্কোর নতুন উদ্যোগ, রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম