খেলাধুলা

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও জস ক্লার্কসনের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা। শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ইনিংসের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি।

২৫ জুলাই, ২০২৬
এক কোটি টাকা দিলে কেস থেকে আমার নাম উঠিয়ে দেবে: সাকিব আল হাসান

এক কোটি টাকা দিলে কেস থেকে আমার নাম উঠিয়ে দেবে: সাকিব আল হাসান

সম্প্রতি দেশের আলোচিত জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে এক বিস্ফোরক তথ্য দিয়েছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মামলা থেকে তার নাম সরিয়ে দেওয়ার বিনিময়ে এক কোটি টাকার প্রস্তাব পেয়েছেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা করা হয়। এর মধ্যে কয়েকটি মামলায় যুক্ত করা হয় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামও।

২৫ জুলাই, ২০২৬
‘আমি মারা গেলে লাশটা নড়াইলে নিয়ো না’

‘আমি মারা গেলে লাশটা নড়াইলে নিয়ো না’

একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে গোলাম মুর্তজা জানান, গত প্রায় দুই বছর ধরে অনেকটাই নিভৃত জীবন কাটাচ্ছেন মাশরাফি। আগের মতো মানুষের সঙ্গে মেলামেশা করেন না, এমনকি প্রয়োজন ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গেও খুব বেশি কথা বলেন না তিনি। মাশরাফির বাবা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট নড়াইলে তাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়েন সাবেক এই অধিনায়ক।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন শহীদ আফ্রিদি

পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন শহীদ আফ্রিদি

বিশেষভাবে স্মরণ করা হয় ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই অনবদ্য নৈপুণ্য দেখান আফ্রিদি। ফাইনালে বল হাতে একটি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪০ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে পাকিস্তানকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদির ক্যারিয়ার ছিল দীর্ঘ ও বর্ণাঢ্য। ওয়ানডে ক্রিকেটে ৩৯৮ ম্যাচে তিনি সংগ্রহ করেন ৮ হাজার ৬৪ রান এবং নেন ৩৯৫ উইকেট।

২৫ জুলাই, ২০২৬
শান্তর সেঞ্চুরিতে প্রথম দিন শেষে দাপুটে সংগ্রহ বাংলাদেশের

শান্তর সেঞ্চুরিতে প্রথম দিন শেষে দাপুটে সংগ্রহ বাংলাদেশের

দারুণ আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ১২টি চার ও ২টি ছক্কায় ১২৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। এটি তার টেস্ট ক্যারিয়ারের নবম শতক। সেঞ্চুরি পূরণের পরপরই ১৩০ বলে ১০১ রান করে আউট হন টাইগার অধিনায়ক। অন্যপ্রান্তে সমান দৃঢ়তায় ব্যাট করতে থাকেন মুমিনুল। শতকের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আফসোস নিয়ে ফিরতে হয় তাকে। ২০০ বলে ১০ চারে ৯১ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

২৫ জুলাই, ২০২৬
ইরানের বদলে বিশ্বকাপে ইতালিকে নেওয়ার প্রস্তাব ‘লজ্জাজনক ও অপমানজনক’: ইতালি

ইরানের বদলে বিশ্বকাপে ইতালিকে নেওয়ার প্রস্তাব ‘লজ্জাজনক ও অপমানজনক’: ইতালি

তবে ইতালির ক্রীড়া সংশ্লিষ্টরা বিষয়টি একেবারেই গ্রহণ করেননি। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি স্পষ্টভাবে জানান, '২০২৬ বিশ্বকাপে ইতালির পুনরায় যোগ্যতা অর্জনের কোনো প্রশ্নই ওঠে না। এটি যেমন অসম্ভব, তেমনি অনুপযুক্ত। বিশ্বকাপে খেলতে হলে যোগ্যতা অর্জন করতে হয় মাঠের খেলায়।' ইতালির অলিম্পিক কমিটির সভাপতি লুচিয়ানো বুয়োনফিগ্লিওও একই সুরে বলেন, 'বিশ্বকাপে অংশ নিতে হলে যোগ্যতা অর্জন করেই যেতে হয়।' অন্যদিকে দেশটির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তি প্রস্তাবটিকে সরাসরি ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।

২৫ জুলাই, ২০২৬
শেষ টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ার মিশনে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষ টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ার মিশনে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সফরে এখন পর্যন্ত একাধিক সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সেই আক্ষেপ ঘোচানোর দারুণ সুযোগ এবার লিটন দাসের দলের সামনে। ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। এবার টি-টোয়েন্টিতেও ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই নামছে দল।

২৫ জুলাই, ২০২৬
ওয়ানডেতে ফেরা নিয়ে যা বললেন মুশফিকুর রহিম

ওয়ানডেতে ফেরা নিয়ে যা বললেন মুশফিকুর রহিম

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সিলেটে দলের হয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি এ বিষয়ে কথা বলেন। সেখানে তাকে ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান, তাকে প্রস্তাব দেওয়া হলেও ফেরার সিদ্ধান্তে তিনি অনড়।মুশফিক বলেন, 'ওয়ানডে আর ফেরার পরিকল্পনা নেই, যদিও অফার এসেছিল। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্সড।'

২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগেই আস্থা সাকিবের— ‘পল্টি দেওয়ার অভ্যাস নেই’

আওয়ামী লীগেই আস্থা সাকিবের— ‘পল্টি দেওয়ার অভ্যাস নেই’

সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, 'আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে? আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই।' চব্বিশের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও, এই নিষেধাজ্ঞা আজীবন থাকবেনা বলে মনে করেন সাকিব।

২৫ জুলাই, ২০২৬
কেন আইপিএল ছেড়ে পিএসএলে মঈন আলী? জানালেন নিজেই

কেন আইপিএল ছেড়ে পিএসএলে মঈন আলী? জানালেন নিজেই

একই সময়ে মাঠে গড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুই বড় আসর—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফলে দুই লিগেই ডাক পাওয়া ক্রিকেটারদের বেছে নিতে হচ্ছে যেকোনো একটি টুর্নামেন্ট। আইপিএলকে অনেকেরই স্বপ্নের মঞ্চ হিসেবে দেখা হলেও, এবার কিছু অভিজ্ঞ ক্রিকেটার ঝুঁকেছেন পিএসএলের দিকে। সেই তালিকায় আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী।

২৫ জুলাই, ২০২৬
কাল হয়রানি না করার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবো: সাকিব আল হাসান

কাল হয়রানি না করার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবো: সাকিব আল হাসান

সাক্ষাৎকারে সাকিব বলেন, আ'মার যেসব মামলা, দেশে এসে কিছু করার আছে বলে মনে হয় না। হ্যাঁ, দুদকের মামলায় জামিন নিতে পারি। কিন্তু দুদকের এরকম মামলা তো দেশে হাজার হাজার মানুষের আছে এবং তারা দেশে খুব ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা করছে, সবই করছে।' গ্রেপ্তার বা হয়রানির শঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই টাইগার অধিনায়ক।

২৫ জুলাই, ২০২৬
ট্রেবল জয়ের মেডেল নিলামে তুলছেন ম্যান সিটির খেলোয়াড়!

ট্রেবল জয়ের মেডেল নিলামে তুলছেন ম্যান সিটির খেলোয়াড়!

বাডস জানিয়েছে, এই মেডেল সেটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার পাউন্ড। তবে নিলাম যত এগোবে, দাম আরও বহুগুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শেষ পর্যন্ত এটি ৫০ থেকে ৮০ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে, এমনকি চূড়ান্ত প্রতিযোগিতার ভিত্তিতে আরও বেশি দামেও বিক্রি হওয়া অসম্ভব নয়। এই মেডেলগুলো নিলামে তুলছেন কে, তা এখনো প্রকাশ করা হয়নি। নিলামকারী প্রতিষ্ঠান বিক্রেতার পরিচয় গোপন রেখেছে। ফলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ