খেলাধুলা

রেকর্ড জয়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

রেকর্ড জয়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌসের অর্ধশতক এবং শারমিন আক্তারের অপরাজিত ৩৭ রানের ওপর ভর করে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ দল। ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে বাংলাদেশ। ৭.৪ ওভারে ৬৭ রান যোগ করেন ওপেনাররা। জুয়াইরিয়া ফেরদৌস ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করে আউট হন।

২৫ জুলাই, ২০২৬
ব্রাজিলকে মনে করিয়ে ফের  ৭-১ গোলে জিতল জার্মানি

ব্রাজিলকে মনে করিয়ে ফের ৭-১ গোলে জিতল জার্মানি

মাঠে বল গড়ানোর আগে দুই কোচের বয়সের বিশাল ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল ঢের। তবে মাঠের লড়াই শুরু হতেই জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার ফুটবলীয় দূরত্বের ব্যবধানটাই ফুটে উঠল স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিধ্বংসী সূচনা করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

২৫ জুলাই, ২০২৬
বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না আদালত

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না আদালত

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস। আর বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। শুনানি শেষে মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, 'আদালত স্পষ্ট করে বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করব না।' এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

২৫ জুলাই, ২০২৬
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৬

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৬

প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানা ও তাসকিন আহমেদের গতি আর তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের স্পিন তাণ্ডবে ২৩২ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। এছাড়া, দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপের আগে মেসির চোটে দুশ্চিন্তা আর্জেন্টিনা শিবিরে

বিশ্বকাপের আগে মেসির চোটে দুশ্চিন্তা আর্জেন্টিনা শিবিরে

মাঠ ছাড়ার সময় টানেলের দিকে হাঁটতে হাঁটতে নিজের পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায় মেসিকে। এতে করে তার চোট নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। যদিও এখনো ক্লাব বা চিকিৎসক দল আনুষ্ঠানিকভাবে চোটের ধরন কিংবা গুরুতর অবস্থা সম্পর্কে কিছু জানায়নি। তবে বিশ্বকাপের আগে বিষয়টি আর্জেন্টিনা শিবিরের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা দলের বিশ্বকাপ ক্যাম্প। এরপর ৬ ও ৯ জুন দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

২৫ জুলাই, ২০২৬
সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না খোদ ইরানের নেতারা!

সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না খোদ ইরানের নেতারা!

মাঠ ছাড়ার সময় টানেলের দিকে হাঁটতে হাঁটতে নিজের পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায় মেসিকে। এতে করে তার চোট নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। যদিও এখনো ক্লাব বা চিকিৎসক দল আনুষ্ঠানিকভাবে চোটের ধরন কিংবা গুরুতর অবস্থা সম্পর্কে কিছু জানায়নি। তবে বিশ্বকাপের আগে বিষয়টি আর্জেন্টিনা শিবিরের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা দলের বিশ্বকাপ ক্যাম্প। এরপর ৬ ও ৯ জুন দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

২৫ জুলাই, ২০২৬
বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার একদিন পরই পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি বোর্ডের একাধিক পরিচালক নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তিনি ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন।

২৫ জুলাই, ২০২৬
সান মারিনো বধের মিশনে ইউরোপে বাংলাদেশ দল, প্রথম দিনেই অনুশীলনে ফুটবলাররা

সান মারিনো বধের মিশনে ইউরোপে বাংলাদেশ দল, প্রথম দিনেই অনুশীলনে ফুটবলাররা

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে ইতালিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে অনুষ্ঠিতব্য ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে রোমে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা। সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ইতালির লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দল। দীর্ঘ বিমানযাত্রা শেষে খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাগত জানান ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (দূতালয় প্রধান) মারজুক ইসলাম রাসেল। দূতাবাসের পক্ষ থেকে দলকে শুভেচ্ছা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ফিফা রেফারিকে

যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ফিফা রেফারিকে

২০১৮ সাল থেকে আন্তর্জাতিক ফুটবল সংস্থার তালিকাভুক্ত রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ পরিচালনার জন্য ঘোষিত ৫২ জন রেফারির তালিকায়ও তাঁর নাম ছিল। তবে সব প্রস্তুতি শেষ হওয়ার পর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।

২৫ জুলাই, ২০২৬
মরিনিওর হাতেই ফিরছে রিয়াল মাদ্রিদের দায়িত্ব

মরিনিওর হাতেই ফিরছে রিয়াল মাদ্রিদের দায়িত্ব

জনপ্রিয় ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো তার বিখ্যাত ‘হিয়ার উই গো’ বার্তার মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিনিও ও রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে মৌখিকভাবে সব শর্তে একমত হয়েছে। জানা গেছে, দুই বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরবেন মরিনিও। অ্যাথলেটিক বিলবাও এর বিপক্ষে রিয়ালের ম্যাচ শেষে মাদ্রিদে পৌঁছাবেন তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই হওয়ার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা:  দলীয় শক্তিতে কে কোথায় সেরা

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা: দলীয় শক্তিতে কে কোথায় সেরা

অন্যদিকে আলিসন বেকার কৌশলগত দিক থেকে বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ গোলরক্ষকদের একজন হিসেবে বিবেচিত। শট ঠেকানো, ক্রস নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগ থেকে খেলা গড়ে তোলায় তাঁর দক্ষতা প্রশংসিত। একের বিপরীতে এক পরিস্থিতিতেও তিনি অসাধারণ। তবে পেনাল্টি শুটআউটে এখনো নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। সবকিছু বিবেচনায় নকআউট টুর্নামেন্টে বড় মঞ্চে সাফল্য ও মানসিক দৃঢ়তার কারণে মার্তিনেজকে সামান্য এগিয়ে রাখা যায়।

২৫ জুলাই, ২০২৬
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

মারগাওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াই শেষে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। যোগ করা সময়ের নাটকীয় গোলে জয় নিশ্চিত করেন বদলি ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। তৃতীয় মিনিটে রাশমি কুমারী এবং নবম মিনিটে রেখা পৌডেলের শট ঠেকিয়ে বাংলাদেশকে বিপদমুক্ত করেন গোলরক্ষক মিলি আক্তার। তবে ২৩তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে গীতা রানা গোল করে নেপালকে এগিয়ে দেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু