খেলাধুলা
অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে মেক্সিকো, নেই ওচোয়াও
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো। প্রথম ম্যাচের একাদশ ঘোষণায় চমক দেখিয়েছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে। দলের নিয়মিত অধিনায়ক এডসন আলভারেজ এবং অভিজ্ঞ গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়াকে বাইরে রেখেই দল সাজিয়েছেন তিনি। পাঁচটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকা ওচোয়ার পরিবর্তে গোলপোস্টের দায়িত্ব পেয়েছেন রাউল রানহেল। ২৬ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য এটি জাতীয় দলের জার্সিতে ১৫তম ম্যাচ।
বিশ্বকাপের প্রথম গোল প্রবাসীর পায়ে
অপেক্ষার অবসান ঘটিয়ে মেক্সিকো সিটিতে শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আর উদ্বোধনী ম্যাচেই দেখা মিলেছে টুর্নামেন্টের প্রথম গোলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোকে এগিয়ে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন হুলিয়ান কিনিয়োনেস। তবে বিশেষ দিক হলো, জন্মসূত্রে তিনি মেক্সিকান নন; তার শিকড় কলম্বিয়ায়।
বিশ্বকাপে যখন দেখা যেতে পারে মেসি-রোনালদো-নেইমার লড়াই
প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়—লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ অভিযান কি একই মঞ্চে ঘটবে কি না। ইতোমধ্যে ব্রাজিল ও পর্তুগাল তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ কার্লো আনচেলত্তির দলে রাখা হয়েছে নেইমারকে। অন্যদিকে রবার্তো মার্টিনেজের ঘোষিত পর্তুগাল দলে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়তে মুখিয়ে সান মারিনো, সফরকারী গ্যালারির টিকিট শেষ
ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও সান মারিনো জাতীয় ফুটবল দল। ফিফার স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (শুক্রবার) সান মারিনোর মাঠে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, যা বাংলাদেশ সময় রাত ১১টা। ম্যাচকে ঘিরে সান মারিনো শিবিরে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস। দলটির প্রধান কোচ রবার্তো চেভোলি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ফারো দ্বীপপুঞ্জ ও অ্যান্ডোরার বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাই তাদের প্রধান লক্ষ্য।
ব্রাজিলকে টপকে উদ্বোধনী ম্যাচেই নতুন রেকর্ড মেক্সিকোর
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নেমেই নতুন একটি রেকর্ড গড়েছে স্বাগতিক মেক্সিকো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বেশি অংশগ্রহণের কীর্তি এখন এককভাবে তাদের দখলে। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে ব্রাজিলকে ছাড়িয়ে গেছে ‘এল ত্রি’রা।
শেষ মুহূর্তে আর্জেন্টাইন শিবিরে চোট, দলে বড় পরিবর্তন
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রক্ষণভাগের তারকা লিওনার্দো বালেরদি। তার জায়গায় যোগ দিচ্ছেন মার্কোস সেনেসি। বৃহস্পতিবার (১২ জুন) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে। এএফএ বলছে, বালেরদির ডান পায়ের পেশিতে গুরুতর চোট পেয়েছে। ওই চোট তাকে বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছে।
চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার
ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ব্রিতো আর নেই। কিংবদন্তি এই সেন্টার ব্যাক ৮৬ বছর বয়সে মারা গেছেন। গতকাল (বৃহস্পতিবার) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ব্রিতোর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সিবিএফ।
উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপে তিন লাল কার্ড, ভাঙল ৩২ বছরের রেকর্ড
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শুরুটা হয়েছে নাটকীয়ভাবে। উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে এস্তাদিও আজতেকায় স্বাগতিক মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে। হুলিয়ান কুইনোনেস প্রথম গোল করেন। এরপর ৬৭ মিনিটে রবার্তো আলভারাদোর ক্রসে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। এই জয়ে গ্রুপ-এ'তে নকআউট পর্বের দিকে এক ধাপ এগিয়ে গেল মেক্সিকো।
পানির বোতল নিয়ে অবস্থান জানাল ফিফা
সামনের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামে দর্শকদের পানির বোতল বহনের বিষয়ে বিতর্কের পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, দর্শকেরা স্টেডিয়ামে একটি সিল করা ডিসপোজেবল পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে স্টেডিয়ামে বোতল, কাপ, জার ও ক্যান বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত প্রকাশের পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে ফিফা।
বিশ্বকাপে প্রথমবার এক ম্যাচে ৪ গোল, ইতিহাসের পাতায় যুক্তরাষ্ট্র
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোল করার নতুন রেকর্ড গড়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে চার গোল করতে পারেনি যুক্তরাষ্ট্র।
হামজাদের নতুন কোচ থমাস ডুলি
যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিক এই কোচ খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই দীর্ঘ প্রায় চার দশকের সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে আসছেন বাংলাদেশ দলে। খেলোয়াড়ি জীবনে ডিফেন্সিভ মিডফিল্ডার ও সেন্টার ব্যাক হিসেবে খেলা ডুলি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নেন। এরপর ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে দলটির অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন তিনি। ক্লাব ক্যারিয়ারে জার্মানির ঐতিহ্যবাহী ক্লাব কাইজারস্লটার্নের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের কৃতিত্ব রয়েছে তার।
যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশ করতে পারেননি ফিলিস্তিন ফুটবলপ্রধান
চলমান ফিফা বিশ্বকাপের দুই সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজৌব। বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়ার জন্য আবেদন করলেও তাকে ভিসা দেওয়া হয়নি। শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। জিবরিল রাজৌব জানান, তিন আয়োজক দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা ভিসা না দিলেও মেক্সিকো তাকে ভিসা দিয়েছে। তিনি বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন।