অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে মেক্সিকো, নেই ওচোয়াও

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো। প্রথম ম্যাচের একাদশ ঘোষণায় চমক দেখিয়েছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে। দলের নিয়মিত অধিনায়ক এডসন আলভারেজ এবং অভিজ্ঞ গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়াকে বাইরে রেখেই দল সাজিয়েছেন তিনি।

পাঁচটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকা ওচোয়ার পরিবর্তে গোলপোস্টের দায়িত্ব পেয়েছেন রাউল রানহেল। ২৬ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য এটি জাতীয় দলের জার্সিতে ১৫তম ম্যাচ।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস দলে বড় ধরনের কোনো পরিবর্তন আনেননি। তিনি দেশটির ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন ক্লাব মামেলোদি সানডাউনসের খেলোয়াড়দের ওপরই বেশি আস্থা রেখেছেন। গোলপোস্টের নিচে দায়িত্ব পালন করবেন অধিনায়ক রনউইন উইলিয়ামস। আর আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন লাইল ফস্টার।

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের পর্দা উঠছে ‘এ’ গ্রুপের মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ দিয়ে।

মেক্সিকোর একাদশে আছেন রাউল রানহেল, সেজার মন্টেস, জোহান ভাসকুয়েজ, ইসরায়েল রেয়েস, জেসুস গ্যালার্দো, এরিক লিরা, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, রাউল হিমেনেজ, জুলিয়ান কুইনোনেস ও রবার্তো আলভারাডো।

দক্ষিণ আফ্রিকার একাদশে রয়েছেন রনউইন উইলিয়ামস, অব্রে মোদিবা, এমবেকেজেলি এমবোকাজি, এনকোসিনাথি সিবিসি, খুলিসো মুদাউ, ইমে ওকোন, তেবোহো মোকোয়েনা, স্পেফেলো সিথোল, জেইডেন অ্যাডামস, লাইল ফস্টার ও ইকরাম রেইনার্স।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু