খেলাধুলা

৯২ বছর ধরে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ হারেনি ব্রাজিল

৯২ বছর ধরে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ হারেনি ব্রাজিল

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ‘গ্রুপ সি’-র ম্যাচে মরক্কোর বিপক্ষে লড়াই দিয়ে নিজেদের মিশন শুরু করবে ব্রাজিল। বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ২০টি উদ্বোধনী ম্যাচের মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে মোট ২২টি উদ্বোধনী ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে তারা বল জড়িয়েছে ৪৭ বার। ব্রাজিলের শেষবার বিশ্বকাপের প্রথম ম্যাচে হারার অভিজ্ঞতা হয়েছিল ১৯৩৪ সালে। অর্থাৎ ৯২ বছর ধরে বিশ্বকাপের শুরুর ম্যাচে ব্রাজিল এক অপরাজেয় শক্তির নাম।

২৫ জুলাই, ২০২৬
মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

ব্রাজিল-মরক্কোর হাড্ডাহাড্ডি ম্যাচটিকে যদি এক বাক্যে বলতে হয়, তা হলে এ ‘নোবডি ডিজার্ভ টু উইন।’ জেতেওনি কেউ। মেটলাইফ স্টেডিয়ামে উন্মাদনায় ঠাসা লড়াই থেমেছে ১-১ সমতায়।

২৫ জুলাই, ২০২৬
৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড

৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড

স্কটল্যান্ড বিশ্বকাপে ফিরেছে ২৮ বছর পর। ফুটবলের বিশ্ব আসরে তাদের সবশেষ জয়টা ছিল সেই ৩৬ বছর আগে। সে খরা কাটাল স্কটিশরা। ৫২ বছর পর বিশ্বকাপে আসা হাইতিকে ১-০ গোলে হারিয়েছে তারা।

২৫ জুলাই, ২০২৬
প্রথমার্ধ শেষে এগিয়ে অস্ট্রেলিয়া

প্রথমার্ধ শেষে এগিয়ে অস্ট্রেলিয়া

বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ ডি তে হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়া ১-০ গোলে এগিয়ে রয়েছে তুরস্কের বিপক্ষে। ভ্যানকুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে একমাত্র গোলটি করেন নেস্টোরি ইরানকুন্ডা।

২৫ জুলাই, ২০২৬
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচেই অস্ট্রেলিয়া দারুণ এক জয় পেল। তারা তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ে গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতে তুরস্ক ভালো খেলছিল। বল দখলে তারা এগিয়ে ছিল। ইন্টার মিলানের মিডফিল্ডার হাকান চালহানোগ্লু মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করছিলেন। প্রথম ২২ মিনিট কোনো দলই গোল করতে পারেনি।

২৫ জুলাই, ২০২৬
উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুরু থেকেই নির্বাচন ছিল তুলনামূলকভাবে শান্ত ও উত্তাপহীন। ভোট শুরুর প্রায় ৩৫ মিনিট পর প্রথম ভোট প্রদান করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ব্রাজিলকে ফাঁদে ফেলতে পিএসজির যে কৌশল ধার করেছিল মরক্কো

ব্রাজিলকে ফাঁদে ফেলতে পিএসজির যে কৌশল ধার করেছিল মরক্কো

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরুতেই দেখা গেল এক ভিন্ন দৃশ্য। কিক-অফের পরপরই ইচ্ছাকৃতভাবে বল মাঠের বাইরে পাঠিয়ে দেয় মরক্কো। তবে এটি কোনো ভুল ছিল না, বরং পরিকল্পিত একটি কৌশল, যা বর্তমানে ইউরোপের অনেক দল ব্যবহার করছে। এই কৌশলের মূল উদ্দেশ্য হলো ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে বলের দখল ছেড়ে দিয়ে পরে উচ্চচাপ সৃষ্টি করা। যেসব দল কার্যকরভাবে প্রেসিং করতে পারে এবং রক্ষণভাগকে অনেকটা ওপরে তুলে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তাদের জন্য এই পদ্ধতি বেশ কার্যকর। এর মাধ্যমে প্রতিপক্ষকে নিজেদের অর্ধে পাস আদান-প্রদানে বাধ্য করা যায় এবং ভুল করানোর সুযোগ তৈরি হয়।

২৫ জুলাই, ২০২৬
তাসকিন–মিরাজের ৪ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

তাসকিন–মিরাজের ৪ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের সকালে আক্রমণাত্মক বোলিংয়ে শুরুটা করেন তাসকিন আহমেদ। দিনের শুরুতেই মাত্র ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। আব্দুল্লাহ ফজল ৯ এবং আজান আওয়াইস ১৩ রানে আউট হন। দুই উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে কিছুটা স্থিতি এনে দেন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। দুজন মিলে ৩৮ রানের জুটি গড়েন। তবে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের ঘূর্ণিতে শান মাসুদ ২১ রানে এবং সৌদ শাকিল ৮ রানে ফিরে গেলে আবারও চাপে পড়ে সফরকারীরা।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে ফেরার ইঙ্গিত ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে ফেরার ইঙ্গিত ইরানের

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের ক্রমবর্ধমান ব্যয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। তিনি তার পোস্টে মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধির একটি গ্রাফও যুক্ত করেন। তিনি আরও বলেন, 'সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতি বেড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।'

২৫ জুলাই, ২০২৬
টপঅর্ডারের ব্যাটিং বিপর্যয়ের পরও বাংলাদেশের সংগ্রহ ২৭৪

টপঅর্ডারের ব্যাটিং বিপর্যয়ের পরও বাংলাদেশের সংগ্রহ ২৭৪

টপঅর্ডারের ব্যাটিং বিপর্যয় যেন বাংলাদেশের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও তার ব্যতিক্রম হয়নি। প্রথম ওভারেই উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেই সংকট থেকে দলকে টেনে তোলেন লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। তিন ব্যাটারের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

২৫ জুলাই, ২০২৬
শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

৩ দিন আগেই সাকিব আল হাসান একটি গনম্যাধমকে জানায় , ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখবেন। আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিলের জার্সি পরে ব্রাজিলের ম্যাচ দেখতে যাবেন সাকিব। নিউইয়র্কের লং আইল্যান্ডের জেরিকোর এক কফিশপে যা বলেছিলেন, তা-ই করে দেখালেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-মরক্কো ম্যাচে যে সত্যি সত্যিই ‘পল্টি’ মারলেন।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের যে কারণে ‘সেভেন আপ’ খাওয়ানো হয়

বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের যে কারণে ‘সেভেন আপ’ খাওয়ানো হয়

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের রঙিন উৎসব। পাড়া-মহল্লা, চায়ের দোকান, ক্যাম্পাস কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই চলে দুই দলের সমর্থকদের তর্ক-বিতর্ক, খুনসুটি ও নানা ধরনের ট্রল। এসব ট্রলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি হলো ব্রাজিল সমর্থকদের ‘সেভেন আপ’ খাওয়ানো। বিশ্বকাপের সময় কিংবা দুই দলের ম্যাচকে কেন্দ্র করে প্রায়ই দেখা যায়, আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল ভক্তদের হাতে সেভেন আপের বোতল তুলে দিচ্ছেন। অনেকে আবার পুরো কেসও উপহার হিসেবে নিয়ে আসেন। বিষয়টি মূলত মজার ছলে করা হলেও এর পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু