যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে ফেরার ইঙ্গিত ইরানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
আলোচনা ভেস্তে গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে যেতে প্রস্তুত রয়েছে জানিয়ে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, চলমান উত্তেজনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সাধারণ মার্কিন নাগরিকদের অর্থনৈতিক জীবনেও চাপ সৃষ্টি করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের ক্রমবর্ধমান ব্যয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। তিনি তার পোস্টে মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধির একটি গ্রাফও যুক্ত করেন।

তিনি আরও বলেন, 'সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতি বেড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।'

আরাঘচি জানান, জ্বালানির দাম বৃদ্ধি, শেয়ারবাজারের অস্থিরতা এবং ঋণ ও গৃহঋণের সুদের হার বাড়তে থাকলে অর্থনৈতিক চাপ আরও গভীর হবে। ইতোমধ্যে গাড়ি ঋণে খেলাপির হার গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফও একই ইস্যুতে মন্তব্য করে বলেন, 'উচ্চ সুদের ঋণ নিয়ে একটি অভিনয়ধর্মী যুদ্ধ চালানো হচ্ছে, যা বৈশ্বিক আর্থিক সংকটের ঝুঁকি বাড়াতে পারে।'

অন্যদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ৩০ বছর মেয়াদি ২৫ বিলিয়ন ডলারের বন্ড পাঁচ শতাংশ সুদে বিক্রি করেছে, যা প্রায় দুই দশকের মধ্যে প্রথম। একইসঙ্গে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হারও এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হতে পারে, যা শেষ পর্যন্ত ফেডারেল রিজার্ভকে সুদের হার বাড়াতে বাধ্য করতে পারে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় বড় অচলাবস্থার একটি প্রধান ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ। ইরান এই জলপথে নিজেদের সার্বভৌম অধিকার স্বীকৃতি দাবি করলেও উপসাগরীয় দেশগুলো এটিকে আন্তর্জাতিক জলপথ বলে দাবি করছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান এব্রাহিম আজিজি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন একটি ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। এতে ইরানের সঙ্গে সহযোগিতাকারী জাহাজগুলো সুবিধা পাবে এবং নির্দিষ্ট ফি আরোপ করা হবে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি