অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন

সদ্য সংবাদ ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৮:৪৪
সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন কাঠামো অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ধাপে ধাপে বর্ধিত বেতন কার্যকর হবে। আগামী বছরের জুলাই থেকে ইনক্রিমেন্টসহ নতুন বেতন কাঠামোর পুরো সুবিধা পাওয়ার কথা রয়েছে কর্মচারীদের।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করা হয়। পরে এটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতনস্কেল অনুযায়ী কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ করা হবে। তবে বেতন বৃদ্ধির পুরো অর্থ একবারে না দিয়ে পর্যায়ক্রমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নতুন নিয়মে, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা বেতন বৃদ্ধির মোট অঙ্কের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন।

এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডে বেতন বৃদ্ধির মোট অঙ্কের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ কার্যকর হবে।

সবশেষে ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ নতুন মূল বেতনের শতভাগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন আদেশ জারির দিন পর্যন্ত গত ১ জুলাই থেকে যে সময়ের বেতন প্রাপ্য হবে, তা বকেয়া হিসেবে কর্মচারীদের পরিশোধ করা হবে।

পেনশনেও ধাপে ধাপে বাড়বে অর্থ

নতুন বেতন কাঠামোর আওতায় পেনশনভোগীদের নিট পেনশনও পর্যায়ক্রমে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২০ হাজার ১ টাকা ও তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির মোট অঙ্কের ৪০ শতাংশ এবং ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ৫০ শতাংশ বিদ্যমান পেনশনের সঙ্গে যুক্ত হবে।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ২০ হাজার ১ টাকা ও তার বেশি পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির ৭০ শতাংশ এবং ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনের ক্ষেত্রে ৭৫ শতাংশ কার্যকর হবে।

এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক বৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ বর্ধিত নিট পেনশনের শতভাগ কার্যকর হবে।

একই সঙ্গে অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও গত ১ জুলাই থেকে প্রজ্ঞাপন জারির তারিখ পর্যন্ত সময়ের বর্ধিত নিট পেনশন বকেয়া হিসেবে পাবেন।

এ ছাড়া ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে কোনো কর্মচারী অবসর-উত্তর ছুটি শেষ করে অবসরে গেলে তার গ্রস ও নিট পেনশন ‘জাতীয় বেতনস্কেল, ২০২৬’ অনুযায়ী নির্ধারণ করা হবে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম