সিরাতুন্নবী (সা.) মাস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০:৪৫
মো. শফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাস উদযাপন উপলক্ষে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৯ই সেপ্টেম্বর) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ পৌরসভার শীলমন্দিরস্থ পালকি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালী তালিমুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ মাওলানা মুহাম্মদ জামাল উদ্দীন।

​প্রধান বক্তার বক্তব্যে শাইখ জামাল উদ্দীন বলেন, একজন খাঁটি মুসলমান হিসেবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতের পূর্ণাঙ্গ অনুসরণ ও অনুকরণ করতে হবে। তাঁর রেখে যাওয়া আদর্শ ও পথনির্দেশনাই মানবজাতির ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র মাধ্যম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুহাম্মদ আবরারুল হক হাতিমী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, গজারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ নূরে আলম, মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. জুনায়েদ বোগদাদী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. রিফাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​উল্লেখ্য, সিরাতুন্নবী (সা.) মাস উপলক্ষে জামায়াতের পুরুষ ও মহিলা রুকন এবং কর্মীদের জন্য পৃথক চারটি গ্রুপে সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিটি গ্রুপের সেরা ১০ জন বিজয়ী, অর্থাৎ মোট ৪০ জন প্রতিযোগীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি