খেলাধুলা

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, নেইমার কি আছেন?

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, নেইমার কি আছেন?

এবারের দল ঘোষণায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। ২০২৩ সালের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। দীর্ঘ আড়াই বছর ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে দলের বাইরে থাকার পর আবারও হলুদ জার্সিতে দেখা যাবে তাকে। নেইমারের ফেরা ব্রাজিল শিবিরে নতুন উদ্দীপনা যোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। আক্রমণভাগে তার সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও তরুণ প্রতিভা এন্ড্রিক।

২৫ জুলাই, ২০২৬
দেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ, বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট

দেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ, বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট

দিনের বড় একটা সময় বাংলাদেশকে ভুগিয়েছে সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের দৃঢ় জুটি। পঞ্চম উইকেট পতনের পর দুজন মিলে কড়া প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তবে শেষ বিকেলে এসে সেই জুটিতে আঘাত হানেন তাইজুল ইসলাম। ৭১ রান করা সালমানকে বোল্ড করে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন এই বাঁহাতি স্পিনার। এরপর তাইজুলের পরের আঘাত হাসান আলি। মাত্র ৬ বল টিকে স্লিপে ক্যাচ দেন তিনি। শেষ সেশনে ৮ বলের ব্যবধানে দুই উইকেট তুলে স্বস্তি নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।

২৫ জুলাই, ২০২৬
ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

ম্যাচের শেষ দিনে পাকিস্তানের আশা হয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে দুর্দান্ত বোলিংয়ে সেই স্বপ্ন ভেঙে দেন বাংলাদেশের বোলাররা। প্রথমে সাজিদ খানকে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর গুরুত্বপূর্ণ সময়ে রিজওয়ানের উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। ৯৪ রান করে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন রিজওয়ান, আর তাতেই কার্যত শেষ হয়ে যায় পাকিস্তানের প্রতিরোধ।

২৫ জুলাই, ২০২৬
শেষ বেলায় সবচেয়ে বড় ইচ্ছার কথা জানালেন ডি মারিয়া

শেষ বেলায় সবচেয়ে বড় ইচ্ছার কথা জানালেন ডি মারিয়া

ইউরোপীয় ফুটবলের প্রায় সব বড় শিরোপা জয়ের পর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপও জিতে নিয়েছেন আনহেল ডি মারিয়া। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও থেমে যায়নি তাঁর শিরোপা জয়ের আকাঙ্ক্ষা। সম্প্রতি ব্যালন ডি’অর–এর ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, ফুটবল দর্শন এবং আর্জেন্টিনা জাতীয় দলে নিজের অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেন ৩৮ বছর বয়সী এই উইঙ্গার।

২৫ জুলাই, ২০২৬
২২ বছরের অপেক্ষার অবসান, প্রিমিয়ার লিগের মুকুট আর্সেনালের

২২ বছরের অপেক্ষার অবসান, প্রিমিয়ার লিগের মুকুট আর্সেনালের

ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরান আর্লিং হালান্ড। তবে জয় তুলে নেওয়ার মতো আরেকটি গোল আর পায়নি সিটি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের বাইরে আনন্দে ফেটে পড়েন আর্সেনাল সমর্থকেরা। শিরোপা নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্‌যাপনের ছবি পোস্ট করেন মিডফিল্ডার ডেক্লান রাইস। সতীর্থদের সঙ্গে তোলা ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমি আগেই বলেছিলাম... কাজ শেষ।”

২৫ জুলাই, ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বাংলাদেশ? সামনে যে সমীকরণ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বাংলাদেশ? সামনে যে সমীকরণ

সিরিজ শুরুর আগে টেবিলের আট নম্বরে ছিল বাংলাদেশ। প্রথম টেস্ট জয়ের পর তারা উঠে আসে ষষ্ঠ স্থানে। দ্বিতীয় টেস্টেও জয় পাওয়ায় শুধু সিরিজ জয় নয়, বড় অর্জন হিসেবে ভারতকেও টপকে পঞ্চম স্থানে জায়গা করে নেয় টাইগাররা। এখন পর্যন্ত এই চক্রে বাংলাদেশ চারটি টেস্ট খেলেছে। এর মধ্যে দুই ম্যাচে জয়, একটিতে হার এবং একটি ড্র। ফলে পয়েন্ট শতাংশে তাদের অবস্থান ৫৮.৩৩।

২৫ জুলাই, ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে যে ১০ তারকা

২০২৬ ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে যে ১০ তারকা

বিশ্বকাপ ট্রফির লড়াই যেমন ফুটবলপ্রেমীদের নজর কাড়ে, তেমনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে এবার কে হবেন সর্বোচ্চ গোলদাতা, তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। সাম্প্রতিক ফর্ম, জাতীয় দলের শক্তি এবং বড় মঞ্চে অভিজ্ঞতা বিবেচনায় কয়েকজন তারকা ফুটবলারকে এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা। বিশ্বকাপের ইতিহাসে এখনো কোনো ফুটবলার একাধিকবার গোল্ডেন বুট জিততে পারেননি। সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ এবার তৈরি হতে পারে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ইংল্যান্ডের হ্যারি কেইনের সামনে।

২৫ জুলাই, ২০২৬
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস, বেকায়দায় পাকিস্তান

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস, বেকায়দায় পাকিস্তান

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলার পাশাপাশি আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়েও নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল। সিলেটে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। এই জয়ের পর আইসিসির হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮, যা দলটির টেস্ট ইতিহাসে সর্বোচ্চ অবস্থান।

২৫ জুলাই, ২০২৬
ফুটবল উত্তেজনা: গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা

ফুটবল উত্তেজনা: গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো আসরকে কেন্দ্র করে ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজার এলাকায় এক ব্যতিক্রমী ও বর্ণিল ফুটবল উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় ফুটবলপ্রেমীদের উদ্যোগে গাবতলী সেতুর একাংশ জুড়ে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী মোট ৪৮টি দেশের জাতীয় পতাকা সারিবদ্ধভাবে টাঙানো হয়েছে। এই আন্তর্জাতিক পতাকাসমূহের ঠিক মাঝখানে অত্যন্ত মর্যাদার সঙ্গে ওড়ানো হচ্ছে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকাও।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে ব্রাজিলের হার নিয়ে যে ভবিষ্যদ্বাণী করছেন ক্লেমেন্ট

বিশ্বকাপে ব্রাজিলের হার নিয়ে যে ভবিষ্যদ্বাণী করছেন ক্লেমেন্ট

ফুটবল বিশ্বকাপের গত তিন আসরের ফলাফল সফলভাবে পূর্বাভাস দেওয়া জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট এবারও বিশ্বকাপ নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী দিয়েছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসর সামনে রেখে তৈরি করা তাঁর মডেল নিয়ে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি স্পোর্টস। ক্লেমেন্টের বিশ্লেষণ অনুযায়ী, সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও ইংল্যান্ড-কে ২০০৬ সালের মতো আবারও টুর্নামেন্ট থেকে বিদায় করতে পারে পর্তুগাল।

২৫ জুলাই, ২০২৬
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর্দা উঠেছে আজ। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচের শুরুতেই টস ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টসে জিতে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ফলে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপের খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন বাংলাদেশের দর্শক

বিশ্বকাপের খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন বাংলাদেশের দর্শক

ফিফার নিয়ম অনুযায়ী, অনুমোদন ছাড়া বিদেশি চ্যানেলের সম্প্রচার স্থানীয়ভাবে সরাসরি দেখানো যায় না। তাই স্থানীয় কোনো প্রতিষ্ঠান স্বত্ব না কিনলে বাংলাদেশি দর্শকদের জন্য বিশ্বকাপ দেখা প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। এবার বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড। স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের কাছ থেকেই স্বত্ব কিনতে হবে বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ