খেলাধুলা

অবশেষে সৌদি লিগ শিরোপা জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অবশেষে সৌদি লিগ শিরোপা জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

নির্ধারিত ম্যাচে দামাককে ৪-১ গোলে হারায় আল নাসর। শিরোপা নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না, আর সেই চাপের মুহূর্তেই আবারও নিজের জাত চেনালেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ম্যাচের ৩৪ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কিংসলে কোমান। তবে পেনাল্টি থেকে দামাক একটি গোল শোধ করলে কিছুটা উত্তেজনা তৈরি হয় ম্যাচে।

২৫ জুলাই, ২০২৬
২২ বছর পর ভারত সেরা ইস্ট বেঙ্গল

২২ বছর পর ভারত সেরা ইস্ট বেঙ্গল

লিগের শেষ ম্যাচে শিরোপা নিশ্চিত করতে জয়ের কোন বিকল্প ছিল না ইস্ট বেঙ্গলের সামনে। কিন্তু শুরুটা মোটেও সুখকর ছিল না। ম্যাচের ১৫ মিনিটেই আলফ্রেড প্লানাসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইন্টার কাশি। মুহূর্তেই নীরব হয়ে যায় গ্যালারিভর্তি সমর্থকরা। তবে বিরতির পর ভিন্ন এক ইস্ট বেঙ্গলকে দেখেছে দর্শকরা। বসুন্ধরা কিংসের সাবেক কোচ অস্কার ব্রুজোনের শিষ্যরা দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তাতেই ঘুরে যায় ম্যাচের মোড়।

২৫ জুলাই, ২০২৬
আর্জেন্টিনা-ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই অবস্থা যে কারণে

আর্জেন্টিনা-ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই অবস্থা যে কারণে

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে ছিল প্যারাগুয়ে। তবে বিশ্বকাপের মূল মঞ্চে নেমে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে তারা। ম্যাচের আগে চোটের কারণে তারকা ফুটবলার জুলিও এনসিসোকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। শেষ মুহূর্তে তাকে একাদশে রাখা হলেও পুরো ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। একইভাবে নিস্প্রভ ছিলেন অভিজ্ঞ মিডফিল্ডার মিগেল আলমিরনও।

২৫ জুলাই, ২০২৬
নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারের খেলা নিয়ে থাকা অনিশ্চয়তা প্রায় শেষ হয়ে এসেছে। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির সর্বশেষ বক্তব্য অনুযায়ী, মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে এই তারকা ফরোয়ার্ডকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকায় তিনি এখনো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা শুরুর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। তবে তিনি এখনো পুরোপুরি প্রস্তুত নন।

২৫ জুলাই, ২০২৬
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা মরক্কো এবারও চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে। তবে শক্তির বিচারে ম্যাচটিতে এখনো এগিয়ে রাখা হচ্ছে ব্রাজিলকেই। এই ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। চোটের কারণে তিনি মাঠের বাইরে থাকায় আক্রমণভাগে কিছু পরিবর্তন আনতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। সম্ভাব্য একাদশে নেইমারের জায়গায় সুযোগ পেতে পারেন মাতেউস কুনিয়া। তার পেছনে ডান প্রান্তে রাফিনিয়া, বাঁ দিকে ভিনিসিয়ুস জুনিয়র এবং আক্রমণ সাজানোর দায়িত্বে থাকবেন লুকাস পাকেতা।

২৫ জুলাই, ২০২৬
পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, আটক ৪ শতাধিক

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, আটক ৪ শতাধিক

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উদ্‌যাপন সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে চার শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার ভোর পর্যন্ত মোট ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী প্যারিসে গ্রেপ্তার হয়েছেন ২৮০ জন।

২৫ জুলাই, ২০২৬
বিসিবির আরেকটি প্রশ্নবিদ্ধ, বিতর্কিত নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বিসিবির আরেকটি প্রশ্নবিদ্ধ, বিতর্কিত নির্বাচনের ভোটগ্রহণ চলছে

‘আমি আমার অধীনে স্বচ্ছতা রেখে নির্বাচন করছি’—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে কয়েকদিন আগে এমন মন্তব্য করেছিলেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। তবে নির্বাচন ঘিরে শুরুতে যে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে তা ম্লান হয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই। আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা বিসিবির নির্বাচন। কিন্তু নির্বাচনের আগেই বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় প্রকৃত প্রতিযোগিতা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন উঠেছে।

২৫ জুলাই, ২০২৬
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ: এসআইসহ দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ: এসআইসহ দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হয়রানির অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের ফরিদারপাড়া এলাকায় নাঈম হাসানের বাসায় গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। এ সময় তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং পরিবারের খোঁজখবর নেন।

২৫ জুলাই, ২০২৬
যে ৬ কারণে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

যে ৬ কারণে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

একটা সময় ব্রাজিল জাতীয় দলকে ঘিরে ছিল অনিশ্চয়তা আর হতাশার মেঘ। দুর্বল বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকা থেকে অকাল বিদায় এবং একের পর এক কোচ পরিবর্তনের কারণে দলটির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছিল। তবে বিশ্বকাপের মঞ্চ বরাবরই আলাদা। এখানে অতীতের ব্যর্থতা সবসময় ভবিষ্যতের ফল নির্ধারণ করে না। তাই নানা পরিসংখ্যান, ইতিহাস ও কাকতালীয় মিলের কারণে এবারও ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না ফুটবল বিশ্লেষকেরা।

২৫ জুলাই, ২০২৬
রাতে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন

রাতে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন

ফিফা বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বে আজ মাঠে নামছে ব্রাজিল। রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পানামার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, জি টিভির ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। ফলে বাংলাদেশের দর্শকরাও সহজেই ম্যাচটি উপভোগ করতে পারবেন।

২৫ জুলাই, ২০২৬
‘এগিয়ে চলো ব্রাজিল’: নেইমার

‘এগিয়ে চলো ব্রাজিল’: নেইমার

বিশ্বকাপ অভিযানের শুরুতেই নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় ধাক্কা। চোটের কারণে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারছেন না এই ব্রাজিলিয়ান তারকা। তবে মাঠে না থাকলেও সামাজিক মাধ্যমে সতীর্থদের প্রতি ভালোবাসা ও অনুপ্রেরণা জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় আজ ভোর চারটায় মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপপর্বের এই কঠিন পরীক্ষার আগে নিজের সামাজিক মাধ্যমে নেইমার লেখেন, ‘আগামীকালই সেই দিন। সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত। এগিয়ে চলো ব্রাজিল।’

২৫ জুলাই, ২০২৬
চার দশক পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

চার দশক পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

ব্রাজিলিয়ান ফুটবল মানেই ছন্দ, সাম্বা জাদু আর মাঠ কাঁপানো ‘দশ নম্বর’ জার্সির জাদুকর। পেলে, লিভেলিনো, জিকো, রিভালদো এবং রোনালদিনহো থেকে শুরু করে আধুনিক যুগের নেইমার জুনিয়র—বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের দশ নম্বর জার্সি সবসময়ই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তবে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে ফুটবলবিশ্ব সাক্ষী হচ্ছে এক বিরল দৃশ্যের। দীর্ঘ চার দশক পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে কোনো ‘দশ নম্বর’ ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু