২২ বছর পর ভারত সেরা ইস্ট বেঙ্গল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের হতাশা, অপেক্ষা আর ব্যর্থতার কাটিয়ে অবশেষে স্বপ্নপূরণের আনন্দে ভাসছে ইস্ট বেঙ্গল। ভারতের শীর্ষ ফুটবলের মুকুট জিতল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল।

বৃহস্পতিবার (২১ মে) কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৬-এর শেষ ম্যাচে ইন্টার কাশিকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে লাল-হলুদ শিবির।

লিগের শেষ ম্যাচে শিরোপা নিশ্চিত করতে জয়ের কোন বিকল্প ছিল না ইস্ট বেঙ্গলের সামনে। কিন্তু শুরুটা মোটেও সুখকর ছিল না। ম্যাচের ১৫ মিনিটেই আলফ্রেড প্লানাসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইন্টার কাশি। মুহূর্তেই নীরব হয়ে যায় গ্যালারিভর্তি সমর্থকরা।

তবে বিরতির পর ভিন্ন এক ইস্ট বেঙ্গলকে দেখেছে দর্শকরা। বসুন্ধরা কিংসের সাবেক কোচ অস্কার ব্রুজোনের শিষ্যরা দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তাতেই ঘুরে যায় ম্যাচের মোড়। ৫০ মিনিটে আনোয়ার আলির নিখুঁত থ্রু পাস থেকে ডিফেন্ডারদের কাটিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান ইউসুফ এজ্জেজ্জারি। সমতায় ফিরেই আত্মবিশ্বাস ফিরে পায় লাল-হলুদরা।


এরপর ৭৩ মিনিটে আসে শিরোপা নিশ্চিত করা মুহূর্ত। বিপিন সিংয়ের ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন মোহাম্মদ রশিদ। সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ইন্টার কাশি। তবে ইস্ট বেঙ্গলের দৃঢ় রক্ষণে সব আক্রমণই ব্যর্থ হয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। মাঠে নেমে আসে উল্লসিত ক্লাব ভক্তরা।

লিগ ভিত্তিক ফরম্যাট হওয়ায় এবার কোনো প্লে-অফ বা ফাইনাল ছিল না। পয়েন্ট টেবিলের শীর্ষ দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। আর সেই লড়াইয়ের শেষ মুহূর্তে মোহনবাগান, পাঞ্জাব এফসি, মুম্বাই সিটি এফসি ও জামশেদপুর এফসিকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে ইস্ট বেঙ্গল।

সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে পড়ে রানার্সআপ হয় মোহনবাগান। শেষ ম্যাচে এসসি দিল্লিকে ২-১ গোলে হারালেও ব্যবধান পুষিয়ে উঠতে পারেনি তারা।

অন্যদিকে মুম্বাই সিটি এফসি ২-০ গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে। জামশেদপুর এফসি শেষ ম্যাচে ওডিশা এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি