যে ৬ কারণে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
একটা সময় ব্রাজিল জাতীয় দলকে ঘিরে ছিল অনিশ্চয়তা আর হতাশার মেঘ। দুর্বল বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকা থেকে অকাল বিদায় এবং একের পর এক কোচ পরিবর্তনের কারণে দলটির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছিল। তবে বিশ্বকাপের মঞ্চ বরাবরই আলাদা। এখানে অতীতের ব্যর্থতা সবসময় ভবিষ্যতের ফল নির্ধারণ করে না। তাই নানা পরিসংখ্যান, ইতিহাস ও কাকতালীয় মিলের কারণে এবারও ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না ফুটবল বিশ্লেষকেরা।

১. ২৪ বছরের শিরোপা খরা
ব্রাজিলের ইতিহাস বলছে, তারা কখনোই টানা ২৪ বছরের বেশি সময় বিশ্বকাপ শিরোপাবঞ্চিত থাকেনি। সর্বশেষ ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জেতে সেলেসাওরা। এর আগে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ এবং ১৯৯৪ সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। যদি ২০২৬ সালেও তারা ব্যর্থ হয়, তাহলে শিরোপা খরা ২৮ বছরে গিয়ে ঠেকবে—যা ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে নজিরবিহীন।

২. যুক্তরাষ্ট্রের মাটিতে সুখস্মৃতি
২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র, আর এই দেশটির সঙ্গেই জড়িয়ে আছে ব্রাজিলের দারুণ এক স্মৃতি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে চতুর্থ শিরোপা জিতেছিল তারা। এবারও তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ এবং সম্ভাব্য নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচ যুক্তরাষ্ট্রেই হওয়ার কথা। ৩২ বছর পর একই মাটিতে আরেকটি সাফল্যের গল্প লেখার স্বপ্ন দেখতেই পারে ব্রাজিল।

৩. অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য
বর্তমান ব্রাজিল দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার সমন্বয়। নেইমার, কাসেমিরো, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর মতো অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি আছেন অ্যালিসন, মারকিনিয়োস, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার মতো পরিণত তারকারা। একই সঙ্গে এন্ড্রিক, রায়ান ও ইগর থিয়াগোর মতো উদীয়মান প্রতিভারাও দলে নতুন প্রাণ সঞ্চার করছেন। এই প্রজন্মগত ভারসাম্য দলকে আরও শক্তিশালী করে তুলেছে।

৪. কার্লো আনচেলত্তির অভিজ্ঞতা
বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল কোচদের একজন কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলের দায়িত্বে। পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই ইতালিয়ান কোচ নকআউট টুর্নামেন্টে সাফল্যের জন্য বিশেষভাবে পরিচিত। ইউরোপের পাঁচটি শীর্ষ লিগ জয়ের অভিজ্ঞতার পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র ও কাসেমিরোর মতো খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাও তার রয়েছে। ফলে দল পরিচালনা এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আনচেলত্তির উপস্থিতি ব্রাজিলের জন্য বড় শক্তি হতে পারে।

৫. ফেভারিটের চাপ থেকে মুক্তি
এবারের বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে না। বরং আর্জেন্টিনা, ফ্রান্স বা ইংল্যান্ডের নামই বেশি উচ্চারিত হচ্ছে। এই পরিস্থিতি ব্রাজিলের জন্য ইতিবাচকও হতে পারে। কারণ ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে প্রবল ফেভারিট হয়েও তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিপরীতে ১৯৯৪ ও ২০০২ সালে তুলনামূলক কম প্রত্যাশা নিয়েই বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা।

৬. ২০০২ সালের সঙ্গে আশ্চর্যজনক কিছু মিল
ব্রাজিল সমর্থকদের আশাবাদী করে তুলছে ২০০২ সালের সঙ্গে কিছু কাকতালীয় মিলও। সেবার রোনাল্ডো ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফিরে এসেছিলেন, এবার একইভাবে চোট থেকে ফেরার লড়াই করছেন নেইমার। ২০০২ সালের আগে যেমন ব্রাজিল দুর্বল বাছাইপর্ব পার করেছিল এবং কোপা আমেরিকায় ব্যর্থ হয়েছিল, এবারও চিত্রটা প্রায় একই। দুই সময়েই একাধিক কোচ পরিবর্তনের ঘটনা ঘটেছে এবং দুই বিশ্বকাপেই ব্রাজিল তাদের অভিযান শুরু করছে ‘সি’ গ্রুপ থেকে।

অবশ্য ইতিহাস বা কাকতালীয় মিল কখনোই শিরোপা নিশ্চিত করে না। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই সবকিছু নির্ধারণ করবে। তবে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দলটির সমর্থকদের জন্য আশার আলো জ্বালিয়ে রাখার মতো কারণ যে একেবারেই কম নয়, সেটি মানতেই হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি