রাতে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ফিফা বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বে আজ মাঠে নামছে ব্রাজিল। রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পানামার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, জি টিভির ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। ফলে বাংলাদেশের দর্শকরাও সহজেই ম্যাচটি উপভোগ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এটিই সেলেসাওদের শেষ প্রস্তুতি ম্যাচ। সমর্থকদের সামনে নিজেদের শেষবারের মতো যাচাই করে নেওয়ার সুযোগও পাচ্ছে দলটি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানান ব্রাজিল কোচ আনচেলত্তি। তিনি বলেন, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া বিশ্বকাপে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ভরসা হলেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মারকিনিওস।

তবে পানামার বিপক্ষে মাঠে থাকছেন না মারকিনিওস। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সামনে থাকায় তাকে এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে। একই কারণে গ্যাব্রিয়েলও দলে নেই। সংবাদ সম্মেলনে এই দুই ফুটবলারের জন্য শুভকামনা জানিয়েছেন আনচেলত্তি।

পানামার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন আলিসন। রক্ষণভাগে দেখা যেতে পারে ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা ও অ্যালেক্স সান্দ্রোকে। মাঝমাঠে দায়িত্বে থাকবেন কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস ও লুইজ হেনরিকে। আক্রমণভাগে খেলবেন ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও রাফিনিয়া।

প্রস্তুতি পর্বের দ্বিতীয় ম্যাচে ৭ জুন ব্রাজিলের প্রতিপক্ষ মিশর। এরপরই শুরু হবে সেলেসাওদের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে। ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন; ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস, লুইজ হেনরিকে; ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও রাফিনিয়া।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু