মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা মরক্কো এবারও চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে। তবে শক্তির বিচারে ম্যাচটিতে এখনো এগিয়ে রাখা হচ্ছে ব্রাজিলকেই।

এই ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। চোটের কারণে তিনি মাঠের বাইরে থাকায় আক্রমণভাগে কিছু পরিবর্তন আনতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। সম্ভাব্য একাদশে নেইমারের জায়গায় সুযোগ পেতে পারেন মাতেউস কুনিয়া। তার পেছনে ডান প্রান্তে রাফিনিয়া, বাঁ দিকে ভিনিসিয়ুস জুনিয়র এবং আক্রমণ সাজানোর দায়িত্বে থাকবেন লুকাস পাকেতা।

মধ্যমাঠে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে জুটি গড়বেন ব্রুনো গিমারেশ। রক্ষণভাগে থাকতে পারেন মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দানিলো ও ডগলাস। গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকবেন আলিসন বেকার।

অন্যদিকে, মরক্কোও চোট সমস্যায় ভুগছে। দলের অন্যতম সেরা সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ পেশির সমস্যার কারণে একাদশের বাইরে রয়েছেন। তার পরিবর্তে রক্ষণে দেখা যেতে পারে ইসা দিওপ ও চাদি রিয়াদকে। কাঁধের চোটের কারণে নুসাইর মাজরাউইয়ের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আর হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় এজ আবদে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন; ডগলাস, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, দানিলো; কাসেমিরো, ব্রুনো গিমারেশ; ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, লুকাস পাকেতা; ইগোর থিয়াগো।

মরক্কোর সম্ভাব্য একাদশ: বোনো; মাজরাউই, ইসা দিওপ, চাদি রিয়াদ, আশরাফ হাকিমি; নাবিল এল আয়নাউই, আমিন বুয়াদি; বিলাল এল খান্নুস, আজেদিন উনাহি, ব্রাহিম দিয়াজ; ইলিয়াস সাইবারি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু