ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইতিহাসে নতুন  একটি অধ্যায় লিখল বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করল টাইগাররা। সিলেট টেস্টে ৭৮ রানের দাপুটে জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় টাইগাররা।

এর আগে মিরপুরে ১ম টেস্টে ১০৪ রানের জয় তুলে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। সিলেটে এসে সেই সাফল্যকে আরও এক উচ্চতায় নিয়ে গেলেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামরা।

ম্যাচের শেষ দিনে পাকিস্তানের আশা হয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে দুর্দান্ত বোলিংয়ে সেই স্বপ্ন ভেঙে দেন বাংলাদেশের বোলাররা। প্রথমে সাজিদ খানকে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর গুরুত্বপূর্ণ সময়ে রিজওয়ানের উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। ৯৪ রান করে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন রিজওয়ান, আর তাতেই কার্যত শেষ হয়ে যায় পাকিস্তানের প্রতিরোধ।

এদিকে, বাংলাদেশের বড় লিড গড়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল মুশফিকুর রহিমের। দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটার। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিকও এখন তিনি।

প্রথম ইনিংসে ১২৬ রান করা লিটন দাস দ্বিতীয় ইনিংসেও খেলেন ৬৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। পুরো সিরিজজুড়ে ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। পাশাপাশি বোলিং ইউনিটও ছিল দুর্দান্ত ছন্দে।

ব্যাটিং, বোলিং ও মানসিক দৃঢ়তায় পুরো সিরিজে পাকিস্তানকে স্পষ্টভাবেই ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে এই ঐতিহাসিক ধবলধোলাই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যোগ করল নতুন এক গৌরবময় মাইলফলক।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে