এর আগে প্রথম দিন লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান তুলে বেশ ভালো অবস্থানে থেকেই দিন শেষ করে পাকিস্তান।
রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের সকালে আক্রমণাত্মক বোলিংয়ে শুরুটা করেন তাসকিন আহমেদ। দিনের শুরুতেই মাত্র ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। আব্দুল্লাহ ফজল ৯ এবং আজান আওয়াইস ১৩ রানে আউট হন।
দুই উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে কিছুটা স্থিতি এনে দেন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। দুজন মিলে ৩৮ রানের জুটি গড়েন। তবে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের ঘূর্ণিতে শান মাসুদ ২১ রানে এবং সৌদ শাকিল ৮ রানে ফিরে গেলে আবারও চাপে পড়ে সফরকারীরা।
পরে বাবর আজমকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন সালমান আগা। দিনের প্রথম সেশন শেষে ৩০ ওভারে ৪ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে লাঞ্চে যায় পাকিস্তান। বাবর আজম ৩৭ এবং সালমান আগা ৬ রানে অপরাজিত আছেন।