বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের যে কারণে ‘সেভেন আপ’ খাওয়ানো হয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের রঙিন উৎসব। পাড়া-মহল্লা, চায়ের দোকান, ক্যাম্পাস কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই চলে দুই দলের সমর্থকদের তর্ক-বিতর্ক, খুনসুটি ও নানা ধরনের ট্রল। এসব ট্রলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি হলো ব্রাজিল সমর্থকদের ‘সেভেন আপ’ খাওয়ানো।

বিশ্বকাপের সময় কিংবা দুই দলের ম্যাচকে কেন্দ্র করে প্রায়ই দেখা যায়, আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল ভক্তদের হাতে সেভেন আপের বোতল তুলে দিচ্ছেন। অনেকে আবার পুরো কেসও উপহার হিসেবে নিয়ে আসেন। বিষয়টি মূলত মজার ছলে করা হলেও এর পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায়।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল জার্মানির কাছে ৭-১ গোলের ব্যবধানে পরাজিত হয়। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত ওই ম্যাচের পর থেকেই ‘৭’ সংখ্যা ব্রাজিলের জন্য ট্রলের প্রতীক হয়ে ওঠে। আর ‘সেভেন আপ’ পানীয়ের নামের ‘সেভেন’ শব্দটি সেই ঘটনার সঙ্গে যুক্ত করেই শুরু হয় এই ব্যঙ্গাত্মক সংস্কৃতি।

এরপর ধীরে ধীরে বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি অলিখিত রীতি তৈরি হয়। ব্রাজিল সমর্থকদের খোঁচা দিতে কিংবা হাস্যরসের পরিবেশ তৈরি করতে তাদের হাতে সেভেন আপ তুলে দেওয়া শুরু হয়। সময়ের সঙ্গে এটি ফুটবল সংস্কৃতির অংশে পরিণত হয়েছে।

বিশ্বকাপ এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেভেন আপ নিয়ে নানা মিম, পোস্টার ও ভিডিও। অনেক এলাকায় প্রীতি ম্যাচ বা সমর্থকদের আয়োজনে ব্রাজিল-আর্জেন্টিনা পতাকার সঙ্গে সেভেন আপ প্রদর্শনও দেখা যায়। কোথাও আবার ব্রাজিল জার্সির পাশে সেভেন আপ সাজিয়ে হাস্যরস তৈরি করা হয়। এমনকি এআই দিয়ে ফুটবলারদের সঙ্গে সেভেন আপ বোতলের ছবি বানানোর প্রবণতাও দেখা যায়।

সম্প্রতি নড়াইলে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ম্যাচেও একই দৃশ্য দেখা যায়। খেলা শুরুর আগে আর্জেন্টিনা জার্সি পরা এক শিশু সমর্থক সেভেন আপ হাতে মাঠে ঘুরছিল। তার ভাষায়, ‘ব্রাজিলদের খেপানোর জন্যই এটা এনেছি। তারা ২০১৪ সাল থেকে সেভেন আপ খেয়ে আসছে।’

তবে ব্রাজিল সমর্থকদের দাবি ভিন্ন। তাদের মতে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের সমর্থকদের ট্রল করে লাভ নেই; মাঠের অর্জনই তাদের সবচেয়ে বড় পরিচয়। তাই সেভেন আপ নিয়ে যতই হাসি-ঠাট্টা হোক, তারা পাঁচটি বিশ্বকাপ শিরোপার কথাই সামনে আনেন।

বাংলাদেশের ফুটবল সংস্কৃতিতে এমন ট্রল নতুন নয়। ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে পতাকার আকার নিয়ে প্রতিযোগিতা, জার্সি মিছিল, ব্যানার, পোস্টার কিংবা সেভেন আপ উপহার—সবই ফুটবল ঘিরে তৈরি হওয়া উৎসবের অংশ।

তবে ফুটবল সংশ্লিষ্টরা মনে করেন, এসব খুনসুটি যেন সবসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই সীমাবদ্ধ থাকে। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন মাঠ ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যেই থাকে, ব্যক্তিগত বিরোধে রূপ না নেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি