খেলাধুলা
মেসি মাঠে নামলেই কেন ভাঙছে নতুন রেকর্ড?
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা চার জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ধারাবাহিক সাফল্যের মধ্যেও আত্মতুষ্টির সুযোগ দেখছেন না প্রধান কোচ লিওনেল স্কালোনি। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসিদের দল। কাগজে-কলমে আর্জেন্টিনাকে এগিয়ে রাখা হলেও মাঠের লড়াইয়ে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন স্কালোনি।
আর্জেন্টিনা-অস্ট্রিয়া: মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার লড়াইয়ের ইতিহাস খুব বেশি নেই। পূর্বে তাদের দেখা হয়েছিল কেবল প্রীতি ম্যাচে এবং সবশেষ লড়াই হয়েছিল ৩৬ বছর আগে।
কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল? জার্মান গবেষকের চমকপ্রদ ভবিষ্যদ্বাণী
বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক, পরিসংখ্যানবিদ ও গবেষকদের ভবিষ্যদ্বাণী ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেও তেমনই এক আলোচনার জন্ম দিয়েছেন জার্মান অর্থনীতিবিদ ও গবেষক জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সাল থেকে বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার দাবি করা ক্লেমেন্ট এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার মডেল অনুযায়ী, আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিতব্য নকআউট ম্যাচে জাপানের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ হবে সেলেসাওদের।
এক মিনিটও না খেলেই বিশ্বকাপ সেমিফাইনালে তারা
বিশ্বকাপে ছয়টি ম্যাচ শেষ করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তবে এতদূর আসার পরও এই চার দলের ১৮ ফুটবলার এক মিনিটের জন্যও মাঠে নামার সুযোগ পাননি। পুরো টুর্নামেন্টে তারা বেঞ্চে বসেই দলের সাফল্যের সাক্ষী হয়েছেন। এখন প্রশ্ন, সেমিফাইনাল কিংবা সম্ভাব্য ফাইনালে কি অবশেষে তাদের কারও অভিষেক হবে? চার সেমিফাইনালিস্ট দলের স্কোয়াডে থাকা এই ১৮ জনের মধ্যে ৮ জন গোলরক্ষক এবং ১০ জন মাঠের খেলোয়াড়। প্রতিটি দল ইতোমধ্যে ছয়টি করে ম্যাচ খেললেও তাদের কারও মাঠে নামা হয়নি।
বিদায়ের আগে ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান
চলমান বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের নানা চ্যালেঞ্জও মোকাবিলা করতে হচ্ছে ইরানকে। এখনো জয়ের মুখ দেখেনি দলটি; প্রথম দুই ম্যাচেই ড্র করেছে তারা। রোববার (২১ জুন) লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য সমতায় শেষ হয় ইরানের ম্যাচ। তবে এই ড্রয়ের পরও যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছে ইরান দলকে।
ঢাবিতে বড় পর্দায় দেখা যাবে না আর্জেন্টিনার ম্যাচ
বৈরী আবহাওয়ার কারণে আজ মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বিশ্বকাপ ফুটবলের বড়পর্দায় সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। ফলে রাত ১০টায় আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ দেখা যাবে না।
নেইমার ফিরছেন, স্কটিশ ডিফেন্ডারের বার্তা: কোনো সমস্যা নেই
ব্রাজিল ও স্কটল্যান্ড মিয়ামিতে ‘সি’গ্রুপের ভাগ্যনির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে । দুই দলের সামনেই নকআউট পর্বের টিকিট কাটার সুযোগ। আর এই হাইভোল্টেজ ম্যাচের আগে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রি স্পষ্ট জানিয়েছেন, নেইমারের দলে ফেরা নিয়ে তার মনে কোনো ভয় নেই। ইনজুরির কারণে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচে ডাগআউটে বসেই কাটাতে হয়েছে নেইমারকে। চলতি বিশ্বকাপে এখনো এক মিনিটের জন্যও মাঠে নামেননি সেলেসাও তারকা। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচেই মাঠে ফিরতে পারেন এই ফরোয়ার্ড। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এটি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণভাগে বড় শক্তি জোগাবে।
আবারও পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড গড়লেন মেসি
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে বড় ধাক্কা খেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মঙ্গলবারের ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। ম্যাচের ১৫তম মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। চার মিনিট পর আর্জেন্টিনা পেনাল্টির সুযোগ পায়। বক্সের ভেতরে নিকোলাস তালিয়াফিকো ফাউলের শিকার হলে স্পট কিকের নির্দেশ দেন রেফারি।
প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মিশরের বিপক্ষে প্রথমার্ধেই চাপে পড়ে যায় লিওনেল মেসির আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি দলটি। দুর্দান্ত সব সেভে প্রথমার্ধের নায়ক হয়ে ওঠেন মিশরের গোলরক্ষক মোহাম্মদ শোবেইর। ম্যাচের শুরু থেকেই মাঝমাঠে ছন্দ হারায় আর্জেন্টিনা। প্রথম পাঁচ মিনিটেই পজিশন ধরে রাখতে ব্যর্থ হয়ে দুবার বল হারায় দলটি। ১৪তম মিনিটে কর্নার থেকে পাওয়া ফ্রি কিকে ইয়াসির ইব্রাহিমের হেডে এগিয়ে যায় মিশর।
পিছিয়ে থাকার হতাশা নিয়ে বিরতিতে আর্জেন্টিনা
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে প্রথমার্ধে দারুণ চাপে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোল হজম, পেনাল্টি মিস, পোস্টে বল লাগা এবং একের পর এক আক্রমণ ব্যর্থ হওয়ার পর ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে গেছে লিওনেল স্কালোনির দল। মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইরের দুর্দান্ত নৈপুণ্যই প্রথমার্ধের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে।
আর্জেন্টিনাকে আরও চাপে ফেলল মিশর, ব্যবধান দ্বিগুণ
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনাকে বড় ধাক্কা দিয়েছে মিশর। প্রথমে ভিএআরের সিদ্ধান্তে একটি গোল বাতিল হলেও কয়েক মিনিট পর আর কোনো সুযোগ দেয়নি ফারাওরা। মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ের মুখে ঠেলে দিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।
রোমাঞ্চকর জয়ে মিশরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা
কেপ ভার্দের পর মিশরও আর্জেন্টিনার স্নায়ুর ওপর চূড়ান্ত পরীক্ষাটাই নিল। ২ গোল হজম করে বসেছিল, পিছিয়ে ছিল ৭৯ পর্যন্ত। তবে শেষ ১৩ মিনিটের পাগলামিতে ৩ গোল করে ৩-২ গোলে জিতে আকাশী সাদারা চলে গেছে কোয়ার্টার ফাইনালে।