খেলাধুলা

নেইমারের পর অবসরের ইঙ্গিত আরেক তারকা ফুটবলারের

নেইমারের পর অবসরের ইঙ্গিত আরেক তারকা ফুটবলারের

ম্যাচ শেষে সাংবাদিকদের দানিলো বলেন, ‘বয়স এবং বর্তমান ফুটবলের চাহিদার কথা বিবেচনা করলে বিষয়টি খুবই স্বাভাবিক। আগামী সপ্তাহে আমার বয়স ৩৫ বছর হবে। এখন থেকে গ্যালারির প্রথম সারিতে বসে ব্রাজিলের একজন সমর্থক হিসেবেই দলকে উৎসাহ দেব। জীবনে যা কিছু অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম বলেই এত দূর আসতে পেরেছি। আমি চাই, সবাই নিজের স্বপ্নের জন্য একইভাবে লড়ে যাক।’

২৫ জুলাই, ২০২৬
মেক্সিকোর বিজয় উৎসবে প্রাণ গেল ২ জনের

মেক্সিকোর বিজয় উৎসবে প্রাণ গেল ২ জনের

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ১৯৮৬ সালের পর প্রথমবার নকআউট পর্বে জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে মেক্সিকো। তবে সেই বিজয় উদযাপনই শেষ পর্যন্ত মর্মান্তিক ঘটনায় রূপ নেয়। রাজধানী মেক্সিকো সিটিতে উৎসবের সময় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী তরুণী এবং অপরজন ৪৪ বছর বয়সী এক ব্যক্তি। মেক্সিকো সিটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত জনসমাগমের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে ইতিহাস গড়ে দেশে ফিরেই গাড়ি উপহার পাচ্ছেন মিশরের ফুটবলাররা

বিশ্বকাপে ইতিহাস গড়ে দেশে ফিরেই গাড়ি উপহার পাচ্ছেন মিশরের ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়েও শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে মিশর। তবে আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট শেষ করলেও দেশে ফিরে বীরের সম্মান পাচ্ছেন দলটির ফুটবলাররা। এবার তাদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে গাড়ি উপহারের ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী খালাফ আহমেদ আল হাবতুর।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপের মাঝেই শোক, না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার লাউতারো

বিশ্বকাপের মাঝেই শোক, না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার লাউতারো

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কোলন দে সান জাস্তো ক্লাবের তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২২ বছর।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বমঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায়

বিশ্বমঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায়

বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো দেখা গেল পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল, আর সেই সঙ্গে শেষ হয় বিশ্বকাপে রোনালদোর দীর্ঘ ও গৌরবময় পথচলা। ম্যাচের আগে তিনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে শুরুতে জমে ওঠে লড়াই। তবে শেষ দিকে পর্তুগালের রক্ষণভাগের একটি ভুলের সুযোগ নেয় স্পেন। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে মিকেল মেরিনোর গোলে পর্তুগালের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
নকআউটের সম্ভাব্য প্রতিপক্ষ জাপানকে ভয় পাচ্ছে ব্রাজিলের সমর্থকেরা

নকআউটের সম্ভাব্য প্রতিপক্ষ জাপানকে ভয় পাচ্ছে ব্রাজিলের সমর্থকেরা

বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের পর নতুন করে আলোচনায় এসেছে জাপান। নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এশিয়ার দলটির নাম সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। একই সঙ্গে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে টিকে আছে তারা। অন্যদিকে ‘সি’ গ্রুপে চার পয়েন্ট ও তিন গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ব্রাজিল, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো।

২৫ জুলাই, ২০২৬
গ্রুপ পর্ব থেকে বিদায়, হতাশ করল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা

গ্রুপ পর্ব থেকে বিদায়, হতাশ করল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা

২০২৬ বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের শেষ দিনে নাটকীয় সমীকরণে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। স্পেনের কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্বেই থেমে গেছে তাদের যাত্রা। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে। নকআউট পর্বে আফ্রিকার দলটির প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল স্পেনের। অন্যদিকে শেষ ৩২ নিশ্চিত করতে অন্তত এক পয়েন্ট প্রয়োজন ছিল উরুগুয়ের। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধের বেশির ভাগ সময় গোলশূন্য ছিল ম্যাচ।

২৫ জুলাই, ২০২৬
সৌদিকে রুখে ইতিহাস, নকআউটে কেইপ ভার্ড

সৌদিকে রুখে ইতিহাস, নকআউটে কেইপ ভার্ড

অদ্ভুত এক সমীকরণে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে কেইপ ভার্ড। উরুগুয়েকে স্পেন ১-০ গোলে হারানোয় সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেও শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। সবচেয়ে বিস্ময়কর বিষয়, গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে হয়নি তাদের। বাংলাদেশ সময় শনিবার সকালে হিউস্টনে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে কেইপ ভার্ড। টানা তিনটি ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয় তারা।

২৫ জুলাই, ২০২৬
মরক্কোর একাদশের ফুটবলার ১১ জনই জন্মসূত্রে বিদেশি

মরক্কোর একাদশের ফুটবলার ১১ জনই জন্মসূত্রে বিদেশি

ফিফার নাগরিকত্ব ও যোগ্যতার নিয়মকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মরক্কো বংশোদ্ভূত প্রতিভাদের দলে ভেড়ানোর যে বড় পরিকল্পনা হাতে নিয়েছিল দেশটি, তাতে তারা পুরোপুরি সফল। ব্রাজিলের বিপক্ষে দলটি এমন একটি একাদশের নামিয়েছে, যার প্রতিটি ফুটবলারই মরক্কোর বাইরে জন্মগ্রহণ করেছেন। গত রোববার ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক একাদশের চারজন ফুটবলার ফ্রান্স, তিনজন স্পেন, দুজন বেলজিয়াম, একজন নেদারল্যান্ডস এবং একজন কানাডায় জন্মগ্রহণ করেছেন। দলের অন্যতম স্তম্ভ আশরাফ হাকিমির জন্ম স্পেনের মাদ্রিদ এবং গোলকিপার ইয়াসিন বোনোর জন্ম মন্ট্রিলে।

২৫ জুলাই, ২০২৬
আইসিসির কাছে বাংলাদেশকে নিষিদ্ধের আবেদন সাবেক বিসিবি সভাপতির

আইসিসির কাছে বাংলাদেশকে নিষিদ্ধের আবেদন সাবেক বিসিবি সভাপতির

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির আর্থিক সহায়তা বন্ধ এবং আইসিসির টুর্নামেন্টগুলো থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে চিঠি দিয়েছেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ গত এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিলেও তিনি নিজেকে বৈধ সভাপতি দাবি করে আসছেন। আইসিসির কাছে পাঠানো চিঠিতেও তিনি নিজেকে বৈধ সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাকে পুনর্বহাল না করা পর্যন্ত বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
পেলের যে রেকর্ডে ভাগ বসালেন স্পেনের তারকা লামিন ইয়ামাল

পেলের যে রেকর্ডে ভাগ বসালেন স্পেনের তারকা লামিন ইয়ামাল

পরিসংখ্যান সংস্থা অপটার তথ্য অনুযায়ী, বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সে খেলায় প্রথম গোল করার ঘটনা ঘটেছিল শুধু একবারই, সেটি পেলের মাধ্যমে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের খেলায় ১৭ বছর ২৩৯ দিন বয়সে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। সেই গোলই ছিল বিশ্বকাপে পেলের প্রথম গোল, যা পরে তাঁর কিংবদন্তি হয়ে ওঠার সূচনা হিসেবে ধরা হয়।

২৫ জুলাই, ২০২৬
‘কান্ট্রি রোডস’ গানে যুক্তরাষ্ট্রের উচ্ছ্বাস

‘কান্ট্রি রোডস’ গানে যুক্তরাষ্ট্রের উচ্ছ্বাস

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের জয়ের সঙ্গে যেন নতুন এক উদযাপনের ঐতিহ্য তৈরি হয়েছে। সান্তা ক্লারার স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ বাঁশি বাজার পরপরই গ্যালারিজুড়ে বেজে ওঠে জনপ্রিয় গান ‘কান্ট্রি রোডস’। প্রতিটি জয়ের পর এই গান এখন মার্কিন সমর্থকদের উচ্ছ্বাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক