সৌদিকে রুখে ইতিহাস, নকআউটে কেইপ ভার্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

অদ্ভুত এক সমীকরণে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে কেইপ ভার্ড। উরুগুয়েকে স্পেন ১-০ গোলে হারানোয় সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেও শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। সবচেয়ে বিস্ময়কর বিষয়, গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে হয়নি তাদের।

বাংলাদেশ সময় শনিবার সকালে হিউস্টনে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে কেইপ ভার্ড। টানা তিনটি ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয় তারা।

একই সময়ে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে স্পেন। অন্যদিকে ২ পয়েন্ট করে নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় উরুগুয়ে ও সৌদি আরব।

মাত্র ৫ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশ কেইপ ভার্ড প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামলেও সৌদি আরবের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি কেইপ ভার্ড। তবে আগের ম্যাচে স্পেনের কাছে ৪-০ গোলে হেরে আসা সৌদি আরবও আক্রমণে খুব একটা কার্যকর ছিল না।

প্রথম ‘হাইড্রেশন বিরতি’ পর্যন্ত বলের দখলে ছিল দুই দলের সমতা। কোনো দলই উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে পারেনি। এরপর কেইপ ভার্ড কিছুটা আক্রমণ বাড়ালেও সৌদি গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সৌদি আরব ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে। সুলতান মান্দাসের বাড়ানো বলে ছয় গজ বক্সের ভেতর থেকে মোহামেদ কান্নোর নেওয়া হেড সহজেই ধরে ফেলেন কেইপ ভার্ডের গোলরক্ষক ভাজিনিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতে মন্তেইরোর শট সহজেই সামাল দেন সৌদি গোলরক্ষক আল-ওয়াসি। তবে ৭৪তম মিনিটে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে লারোস দুয়ার্তের শট পা দিয়ে ঠেকিয়ে দলকে নিশ্চিত বিপদ থেকে রক্ষা করেন তিনি।

ম্যাচের শেষ দিকে নুনো দা কস্তা একটি ভালো সুযোগ কাজে লাগাতে না পারলেও শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আনন্দে ভেসে যায় কেইপ ভার্ড শিবির। অন্য ম্যাচের ফল নিজেদের পক্ষে আসায় জয় ছাড়াই ইতিহাস গড়ে নকআউট পর্বে ওঠার উৎসবে মেতে ওঠেন দলটির খেলোয়াড়রা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন