আইসিসির কাছে বাংলাদেশকে নিষিদ্ধের আবেদন সাবেক বিসিবি সভাপতির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির আর্থিক সহায়তা বন্ধ এবং আইসিসির টুর্নামেন্টগুলো থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে চিঠি দিয়েছেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

জাতীয় ক্রীড়া পরিষদ গত এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিলেও তিনি নিজেকে বৈধ সভাপতি দাবি করে আসছেন। আইসিসির কাছে পাঠানো চিঠিতেও তিনি নিজেকে বৈধ সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাকে পুনর্বহাল না করা পর্যন্ত বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) কয়েকটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর ভিডিও বার্তায় আমিনুল ইসলাম বুলবুল দাবি করেন, এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন।

তবে তার আইনজীবীর মাধ্যমে আইসিসিতে পাঠানো চিঠির একাধিক অংশ সংবাদমাধ্যমের হাতে এসেছে, যেখানে তার স্বাক্ষরও রয়েছে।

চিঠির ‘পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইসিসি তহবিল স্থগিতকরণ’ শীর্ষক অংশে বলা হয়েছে, বিসিবির জন্য বর্তমানে প্রদেয় বা ভবিষ্যতে প্রদেয় সব আইসিসি তহবিল শর্তসাপেক্ষে আটকে রাখা বা স্থগিত করা হোক। নির্বাচিত বোর্ড পুনর্বহাল না হওয়া, আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা এবং বাংলাদেশে চলমান আদালতের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল রাখার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ৭ জুন ২০২৬ সালের নির্বাচনের ভিত্তিতে বিসিবির কর্তৃত্ব দাবি করা কোনো ব্যক্তিকে আইসিসির অর্থ না দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

‘বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি’ শীর্ষক অংশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে রাজনৈতিকভাবে প্রভাবিত ভোটার তালিকার মাধ্যমে অনুষ্ঠিত ২০২৬ সালের ৭ জুনের নির্বাচন আইসিসির সংবিধানের সংশ্লিষ্ট ধারার গুরুতর লঙ্ঘন। পাশাপাশি ওই নির্বাচনে গঠিত বোর্ডকে বিসিবির বৈধ পরিচালনা কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি না দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচিত বোর্ডকে অবিলম্বে পুনর্বহালের দাবি জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে আইসিসির সংবিধানের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বিসিবির পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির তহবিল জব্দ এবং বাংলাদেশ দলকে আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড