খেলাধুলা

তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা

তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নতুন উদ্বেগে রয়েছে আর্জেন্টিনা শিবির। দলের ডানপ্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় গনসালো মন্টিয়েল একটি হলুদ কার্ড নিয়ে খেলছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে তিনি আরেকটি হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচে অংশ নিতে পারবেন না।

২৫ জুলাই, ২০২৬
গোল্ডেন বুটে মেসি-এমবাপ্পে-হলান্ড ত্রিমুখী লড়াই জমে উঠেছে

গোল্ডেন বুটে মেসি-এমবাপ্পে-হলান্ড ত্রিমুখী লড়াই জমে উঠেছে

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ পর্যায়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। টুর্নামেন্টের এ পর্যায়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে যৌথভাবে অবস্থান করছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড। বিশ্বকাপের ইতিহাসে একই সময়ে তিন তারকা ফুটবলারের এমন সমানতালে গোলের দৌড় বিরল ঘটনা। তিনজনই এখন পর্যন্ত সাতটি করে গোল করেছেন। ফলে শেষ কয়েকটি ম্যাচে কে সবার ওপরে উঠে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতবেন, তা নিয়েই বাড়ছে ফুটবলপ্রেমীদের আগ্রহ।

২৫ জুলাই, ২০২৬
জয় নিশ্চিত, তবু নকআউট নয়! নতুন সমীক্ষার ব্যাখ্যা দিল ফিফা

জয় নিশ্চিত, তবু নকআউট নয়! নতুন সমীক্ষার ব্যাখ্যা দিল ফিফা

বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও একটি করে ম্যাচ বাকি থাকলেও তুরস্ক ও হাইতির নকআউট স্বপ্ন ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। পয়েন্টের হিসাবে তৃতীয় স্থানে থেকে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকলেও ফিফার নতুন টাইব্রেকার নিয়ম তাদের সেই সুযোগ কেড়ে নিয়েছে। ফিফার ব্যাখ্যা অনুযায়ী, গ্রুপে দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে এবার আর প্রথমে গোল ব্যবধান দেখা হবে না। বরং সংশ্লিষ্ট দলগুলোর মুখোমুখি ম্যাচের ফলাফলকেই অগ্রাধিকার দেওয়া হবে। এই নিয়মের কারণেই শেষ ম্যাচে জয় পেলেও তুরস্ক ও হাইতি প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে এগিয়ে যেতে পারবে না।

২৫ জুলাই, ২০২৬
ব্রাজিলের ৬০ বছরের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস

ব্রাজিলের ৬০ বছরের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস

জাপানের সঙ্গে ২-২ গোলে ড্রয়ে বিশ্বকাপ শুরুর পর নিজেদের ২য় ম্যাচে সুইডেনকে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। কোডি গাকপো ও ব্রায়ান ব্রোবির জোড়ায় ৫-১ গোলের ব্যবধানে জিতেছে ডাচরা। এর সৌজন্যে তারা গড়েছে নতুন এক রেকর্ড। ফিফা বিশ্বকাপে এ নিয়ে টানা ১৪ ম্যাচ ধরে অপরাজিত নেদারল্যান্ডস। টুর্নামেন্টের ইতিহাসে এত বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই আর কোনো দলের।

২৫ জুলাই, ২০২৬
মুখে কেন স্কচটেপ লাগিয়ে ঘুমান হালান্ড?

মুখে কেন স্কচটেপ লাগিয়ে ঘুমান হালান্ড?

মাঠে তার গতি, শক্তি ও গোল করার দক্ষতা প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়ে দেয়। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত গোল করার পাশাপাশি ক্লাব ফুটবলেও ধারাবাহিক সাফল্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। তবে তার এই পারফরম্যান্সের পেছনে একটি ভিন্নধর্মী ঘুমের অভ্যাসও রয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইটিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হলান্ড প্রায়ই ঘুমানোর সময় মুখে বিশেষ ধরনের টেপ ব্যবহার করেন। প্রথম শুনতে অস্বাভাবিক মনে হলেও, এর উদ্দেশ্য হলো ঘুমের সময় মুখ বন্ধ রেখে কেবল নাক দিয়ে শ্বাস নেওয়া।

২৫ জুলাই, ২০২৬
বাবার প্রতারণায় নিঃস্ব হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

বাবার প্রতারণায় নিঃস্ব হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

ব্রাজিল জাতীয় দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে সামনে এসেছে আলোচিত আর্থিক অনিয়মের অভিযোগ। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াস দাবি করেছেন, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এই ফুটবলার। এমনকি কোটি কোটি টাকা আয় করেও তিনি এখন প্রায় নিঃস্ব হওয়ার পরিস্থিতিতে পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সুইসদের বিদায় করে সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইসদের বিদায় করে সেমিফাইনালে আর্জেন্টিনা

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

২৫ জুলাই, ২০২৬
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা ব্রাজিলের

নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা ব্রাজিলের

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে নাটকীয় জয়ের ম্যাচে চোটে পড়েছেন দলের দুই অভিজ্ঞ মধ্যমাঠের খেলোয়াড় লুকাস পাকেতা ও কাসেমিরো। ফলে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেষ বত্রিশের ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও পুরোপুরি স্বস্তিতে নেই ব্রাজিল শিবির। কারণ, দলের নির্ভরযোগ্য দুই মধ্যমাঠের খেলোয়াড়ের শারীরিক অবস্থা নিয়ে এখন উদ্বেগ রয়েছে। প্রধান কোচ কার্লো আনচেলত্তি ও দলের চিকিৎসকরা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

২৫ জুলাই, ২০২৬
আবারও ইতিহাস গড়লেন মেসি

আবারও ইতিহাস গড়লেন মেসি

রেকর্ড যেন লিওনেল মেসির দীর্ঘদিনের সঙ্গী। মাঠে নামলেই কোনো না কোনো নতুন কীর্তি গড়ে তোলেন আর্জেন্টিনার এই অধিনায়ক। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল ও অ্যাসিস্ট দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিলেন তিনি। দুই দশক পর ২০২৬ বিশ্বকাপেও ৩৯ বছর বয়সে সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন ইতিহাস গড়লেন মেসি।

২৫ জুলাই, ২০২৬
মেসির গোল বৈধ, ভিনিসিয়ুসেরটি কেন নয়: ফিফায় ব্রাজিলের অভিযোগ

মেসির গোল বৈধ, ভিনিসিয়ুসেরটি কেন নয়: ফিফায় ব্রাজিলের অভিযোগ

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের করা গোলটি ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর বাতিল করেন ম্যাচ রেফারি। তাঁর সিদ্ধান্ত ছিল, বল দখলে নেওয়ার সময় প্রতিপক্ষের ডিফেন্ডার হেনড্রিককে ফাউল করেছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। রেফারির মতে, বলে স্পর্শ করার আগে প্রতিপক্ষের পায়ে আঘাত করেন ভিনিসিয়ুস। গোল বাতিলের সিদ্ধান্তে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন রিয়াল মাদ্রিদের এই তারকা। তবে সেই হতাশাই যেন তাঁকে আরও উজ্জীবিত করে। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক হেডে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এর আগে ম্যাচের শুরুতেই তাঁর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল।

২৫ জুলাই, ২০২৬
ফ্রান্স-নরওয়ের লড়াইয়ে স্পটলাইটে এমবাপে ও হলান্ড

ফ্রান্স-নরওয়ের লড়াইয়ে স্পটলাইটে এমবাপে ও হলান্ড

ক্লাব ফুটবল হোক কিংবা আন্তর্জাতিক অঙ্গন, কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ড—দুজনই সময়ের অন্যতম ভয়ংকর গোলদাতা। একজন গতি, সৃজনশীলতা ও আক্রমণভাগের বহুমাত্রিক দক্ষতায় প্রতিপক্ষকে ভোগান, অন্যজন নিখাদ গোল করার অসাধারণ ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে দুজনই নিজ নিজ দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে পৌঁছে গেছেন। চলতি বিশ্বকাপে অলিভিয়ে জিরুর ১০০ ম্যাচে করা ৬০ গোলের রেকর্ড ছাড়িয়ে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২৭ বছর ৬ মাস ৩৮ দিন বয়সী এমবাপে। অন্যদিকে মাত্র ২৫ বছর ১১ মাস ২ দিন বয়সে নরওয়ের হয়ে ৫২ ম্যাচে ৫০ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতার কাতারে উঠে এসেছেন হলান্ড।

২৫ জুলাই, ২০২৬
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ঘোষণা কেপ ভার্দের প্রেসিডেন্টের

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ঘোষণা কেপ ভার্দের প্রেসিডেন্টের

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশটি অভিষেক আসরেই নকআউট পর্বে উঠে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। এবার তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচকে ঘিরে দেশজুড়ে বিরাজ করছে উৎসবের আবহ। এমনকি কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসও দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর