খেলাধুলা

রুদ্ধশ্বাস লড়াইয়ে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

রুদ্ধশ্বাস লড়াইয়ে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

শেষ মুহূর্তের নাটকীয় গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। বদলি হিসেবে নেমে ৮৮তম মিনিটে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো।

২৫ জুলাই, ২০২৬
৯৮১ দিন পর ফিরলেন নেইমার

৯৮১ দিন পর ফিরলেন নেইমার

চোটের কারণে ২০২৩ সালের ১৭ অক্টোবর জাতীয় দলের বাইরে ছিটকে পড়েছিলেন নেইমার। ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন বারবার পিছিয়ে যাচ্ছিল। একের পর এক শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করে অবশেষে বিশ্বকাপ দলে জায়গা করে নেন তিনি। তবে দলে থাকলেও প্রথম দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি।

২৫ জুলাই, ২০২৬
বিদায়ের পর ক্ষমা চাইলেন জাপানের কোচ মোরিয়াসু

বিদায়ের পর ক্ষমা চাইলেন জাপানের কোচ মোরিয়াসু

বিশ্বকাপের শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে জাপানকে। ব্রাজিলের কাছে ২-১ গোলে হারের পর ম্যাচ শেষে সমর্থকদের সামনে মাথা নত করে ক্ষমা চেয়ে অনন্য ক্রীড়াসুলভ আচরণের নজির গড়লেন দলের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।

২৫ জুলাই, ২০২৬
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল

রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল

স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের সেরা দল হিসেবেই নকআউট পর্ব অর্থাৎ শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিশ্বমঞ্চে এক অনন্য ও অবিশ্বাস্য ধারাবাহিকতার রেকর্ড ধরে রাখল সেলেসাওরা। এ নিয়ে টানা ১৪টি বিশ্বকাপে নিজেদের গ্রুপে প্রথম স্থান অধিকার করে নকআউট পর্বে পা রাখল সাম্বার দেশটি।

২৫ জুলাই, ২০২৬
রোমেরোর ফেরায় স্বস্তিতে আর্জেন্টিনা

রোমেরোর ফেরায় স্বস্তিতে আর্জেন্টিনা

বিশ্বকাপের নকআউট পর্বের আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফিরেছেন দলের নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ফলে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার নামে নতুন প্রজাতির শামুকের নামকরণ

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার নামে নতুন প্রজাতির শামুকের নামকরণ

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নতুন এক সম্মান পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। সদ্য আবিষ্কৃত একটি সামুদ্রিক স্লাগের (খোলসবিহীন শামুক) নাম রাখা হয়েছে তার নামে।

২৫ জুলাই, ২০২৬
রুদ্ধশ্বাস জয়ে নকআউট নিশ্চিত করল মরক্কো

রুদ্ধশ্বাস জয়ে নকআউট নিশ্চিত করল মরক্কো

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল মরক্কো। তবে দ্রুত ঘুরে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে আফ্রিকার দলটি। প্রথমার্ধে দুই গোল করার পর বিরতির পর আরও দুইবার লক্ষ্যভেদ করে হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে তারা। এই জয়ে নিশ্চিত হয়েছে নকআউট পর্বের টিকিটও। আটালান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় পেলেও গ্রুপসেরা হতে পারেনি মরক্কো। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান পয়েন্ট পেয়েছে ব্রাজিলও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, আর রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে উঠেছে মরক্কো।

২৫ জুলাই, ২০২৬
নকআউটের অপেক্ষা, ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে

নকআউটের অপেক্ষা, ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে

গ্রুপ 'সি' চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিলের শেষ ৩২-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার, টেক্সাসের হিউস্টনে। তবে সেলেসাওদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর সমীকরণের ওপর ভিত্তি করে আগামী শুক্রবারের (২৬ জুন) মধ্যে নির্ধারিত হবে ব্রাজিলের চূড়ান্ত প্রতিপক্ষ। বর্তমানে সেলেসাওদের সামনে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপান, নেদারল্যান্ডস অথবা সুইডেনের নাম রয়েছে, যার সিদ্ধান্ত আসবে শুক্রবার এই গ্রুপের বাকি ম্যাচগুলো শেষ হওয়ার পর।

২৫ জুলাই, ২০২৬
নরওয়ে ম্যাচে একসঙ্গে দেখা যেতে পারে নেইমার-ভিনি জুটিকে

নরওয়ে ম্যাচে একসঙ্গে দেখা যেতে পারে নেইমার-ভিনি জুটিকে

সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে সরাসরি প্রশ্ন করা হয়, নরওয়ের বিপক্ষে কোনো এক সময়ে নেইমার ও ভিনিকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে কি না। জবাবে ইতালিয়ান এই কোচ বলেন, “নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমার মনে হয়, তারা একসঙ্গেই খেলবে। ভিনিসিয়ুসের পজিশন নিয়ে কথা বলতে গিয়ে আনচেলত্তি জানান, মাঠে নিজের ভূমিকায় পরিবর্তন আনতে ভিনি বেশ অভ্যস্ত। তিনি বলেন, “ভিনি অনেক দিন ধরেই নিজের খেলার অবস্থান বদলে খেলছে—রিয়াল মাদ্রিদে যেমন, এখানেও তেমন। সে খুব ভালো করছে এবং প্রতিপক্ষকে সবসময় অনিশ্চয়তায় রাখছে। উইং থেকে সে যেমন অ্যাসিস্ট করতে পারে, তেমনি গোলও করতে পারে।

২৫ জুলাই, ২০২৬
জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শেষ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার নাহিদ রানার জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। আর লেগ স্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে দলে এসেছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

২৫ জুলাই, ২০২৬
আর্জেন্টিনার সুবিধাতেই কি ‘নিষিদ্ধ’ ইংলিশ রেফারি?

আর্জেন্টিনার সুবিধাতেই কি ‘নিষিদ্ধ’ ইংলিশ রেফারি?

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনায় দায়িত্ব পেয়েছেন পোল্যান্ড, মিসর, রোমানিয়া, কানাডা, ফ্রান্স ও পর্তুগালের রেফারিরা। তবে এখন পর্যন্ত লিওনেল মেসিদের কোনো ম্যাচেই দায়িত্ব পাননি ইংল্যান্ডের কোনো রেফারি। এর পেছনে রয়েছে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও ঐতিহাসিক বিরোধ। বিশ্বকাপে ইংল্যান্ডের দুই রেফারি অ্যান্থনি টেলর ও মাইকেল অলিভার দায়িত্ব পালন করছেন। স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার-ফাইনাল পরিচালনা করেন অলিভার, যা ছিল এই আসরে তার সপ্তম ম্যাচ। এটি কোনো ব্রিটিশ রেফারির জন্য সর্বোচ্চ।

২৫ জুলাই, ২০২৬
ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল ও নরওয়ে মুখোমুখি হলেও ম্যাচটির অন্যতম আকর্ষণ দুই তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ডের ব্যক্তিগত দ্বৈরথ। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে নজর থাকবে বিশ্বের সেরা দুই আক্রমণভাগের খেলোয়াড়ের দিকেই।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার