খেলাধুলা
নাটকীয় সমীকরণে হতে পারে ব্রাজিলের বিদায়!
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের বিদায় এখনো প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকেরা। শেষ ৩২-এ ওঠার পথে সেলেসাওদের সম্ভাবনা প্রায় নিশ্চিত। তবু ফুটবলে শেষ বাঁশি বাজার আগে কোনো হিসাবই চূড়ান্ত নয়। সেই কারণেই ব্রাজিলকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলে কী কী ঘটতে হবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। প্রথম শর্ত হলো স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে হারতেই হবে। এই ম্যাচে জয় বা ড্র পেলেই ব্রাজিলের পয়েন্ট পাঁচে পৌঁছে যাবে, যা নিয়ে বিদায় নেওয়ার কোনো সুযোগ থাকবে না। তাই ব্রাজিলের বিপক্ষে স্কটল্যান্ডের জয়ই হতে হবে সম্ভাব্য সব সমীকরণের সূচনা।
টাইব্রেকারে জার্মানিকে বিদায়, ইতিহাস গড়ল প্যারাগুয়ে
বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়েছে প্যারাগুয়ে। ফক্সবরোতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো জার্মানিকে।
মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে, পরক্ষণেই পিছিয়ে
বিশ্বকাপের মঞ্চে জমে উঠেছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের গোলের লড়াই। এক ম্যাচে মেসি এগিয়ে যাচ্ছেন, পরের ম্যাচেই সমতায় ফিরছেন এমবাপ্পে। গোল্ডেন বুটের দৌড়ে এখন দুজনই সমানে সমান। তবে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখনো এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ শুরুর আগে মেসির গোলসংখ্যা ছিল ১৩, আর এমবাপ্পের ১৬। টুর্নামেন্টজুড়ে দুই তারকার গোলের প্রতিযোগিতা যেন পাল্টাপাল্টি লড়াইয়ে রূপ নিয়েছে। ফ্রান্স ও আর্জেন্টিনার জয়যাত্রার পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের ব্যক্তিগত এই দ্বৈরথ।
নেইমারকে ঘিরে বাবার আবেগঘন বার্তা
দীর্ঘদিনের চোট কাটিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলার মতো শারীরিকভাবে প্রস্তুত আছেন দলের অন্যতম অভিজ্ঞ এই তারকা। অনুশীলনেও তিনি ভালো ছন্দে ছিলেন বলে জানান কোচ।
টাইব্রেকারের রোমাঞ্চে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের লড়াই শেষে টাইব্রেকারের নাটকীয়তায় নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে।
ভিনিসিয়ুসের গোলে ইতিহাসের ছোঁয়ায় ব্রাজিল
এই গোলের মাধ্যমে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিশেষ এক কীর্তির অংশ হয়ে গেছেন ভিনিসিয়ুস। বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করা দেশের মাত্র পঞ্চম ফুটবলার তিনি। এর আগে ১৯৭০ সালে জাইরজিনিও, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ বিশ্বকাপে রোনালদো ও রিভালদো এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
৯১ মিনিটের গোলে ডাচদের জয়ের হাসি মুছে দিল মরক্কো
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় নির্ধারিত সময়ে কোনো দলই জয় নিশ্চিত করতে পারেনি। ইনজুরি টাইমে ইসা দিওপের গোলে ১-১ সমতা ফিরিয়ে অতিরিক্ত ৩০ মিনিটের লড়াই নিশ্চিত করে মরক্কো।
৫২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে হাইতির গোল
বিশ্বকাপের মঞ্চে আন্ডারডগ হিসেবে মাঠে নেমে শুরুতেই মরক্কোকে চমকে দিয়েছে হাইতি। ম্যাচের দশম মিনিটে গোলের দেখা পেয়ে ৫২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে ক্যারিবীয় দেশটি। আটালান্টার ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুতে আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় হাইতি। ১৯৭৪ সালের পর বিশ্বকাপে এটাই তাদের প্রথম গোল হিসেবে নথিভুক্ত হয়েছে।
ভিনিসিয়ুস ঝলকে জোড়া গোল নিয়ে বিরতিতে ব্রাজিল
মায়ামিতে প্রথমার্ধজুড়ে ছিল ভিনিসিয়ুস জুনিয়রের দাপট। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দুই গোল করেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। মাঝখানে আরও একটি গোল করলেও তা ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে বাতিল হয়। তাঁর জোড়া গোলে ভর করে গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রথমার্ধ শেষে স্কটল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ব্রাজিল।
জার্মানিকে হারিয়ে উৎসবে মাতল প্যারাগুয়ে, মিলল জাতীয় ছুটি
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার ঐতিহাসিক সাফল্য উদযাপনে জাতীয় ছুটি ঘোষণা করেছে প্যারাগুয়ে সরকার। টাইব্রেকারে রোমাঞ্চকর জয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আনন্দে রাস্তায় নেমে আসেন হাজারো সমর্থক। এ সময় জাতীয় ছুটির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিল সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। একই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশার কথাও তুলে ধরেছেন তিনি।
নেইমারের প্রত্যাবর্তনের রাতে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল
ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত নৈপুণ্য এবং দীর্ঘ বিরতির পর নেইমারের আবেগঘন প্রত্যাবর্তনের রাতে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। মায়ামিতে ৬৪ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে সেলেসাওরা তুলে ধরেছে নিজেদের পরিচিত আক্রমণাত্মক ফুটবল।