নেইমারকে ঘিরে বাবার আবেগঘন বার্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
দীর্ঘদিনের চোট কাটিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলার মতো শারীরিকভাবে প্রস্তুত আছেন দলের অন্যতম অভিজ্ঞ এই তারকা। অনুশীলনেও তিনি ভালো ছন্দে ছিলেন বলে জানান কোচ।

তবে নেইমার শুরুর একাদশে থাকবেন নাকি বদলি হিসেবে নামবেন, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি আনচেলত্তি। তিনি শুধু বলেছেন, ব্রাজিলের নাম্বার টেন ম্যাচের জন্য দলে থাকবেন। এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা নেইমারের খুবই কম।

২০২৩ সালের ১৭ অক্টোবর সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিল এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলে প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা যেতে পারে তাঁকে।

ছেলের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমারের বাবা নেইমার সিনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “সৃষ্টিকর্তা আমাদের এত দূর পর্যন্ত পথ দেখিয়েছেন, অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। পুরো যাত্রায় আমরা একসঙ্গেই ছিলাম। তোমার জন্য শুভকামনা, বাবা। ব্রাজিলের জন্যও শুভকামনা। সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করুন এবং মঙ্গল করুন।”

বার্তার সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে ছেলেকে উৎসাহ জানিয়ে লেখেন, “দৌঁড়াও আমার সন্তান, দৌঁড়াও। এমনভাবে দৌঁড়াও যেন এটাই তোমার জীবনের শেষ দিন।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর