টাইব্রেকারের রোমাঞ্চে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের লড়াই শেষে টাইব্রেকারের নাটকীয়তায় নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে।
মেক্সিকোর মন্তেরেইয়ে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে দুই দলই টাইব্রেকারে একের পর এক সুযোগ নষ্ট করে। নেদারল্যান্ডস তিনটি এবং মরক্কো দুটি শট মিস করলেও শেষ পর্যন্ত আফ্রিকার প্রতিনিধিরাই হাসে শেষ হাসি।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল মরক্কো। তারা একাধিক সুযোগ তৈরি করলেও দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি। অন্যদিকে নেদারল্যান্ডসও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হিমশিম খায়।
ম্যাচের ৭২তম মিনিটে ডাচদের হয়ে প্রথম গোল করেন কোডি গাকপো। ক্রিসেনসিও সামারভিলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে নেন তিনি। গোলের পর আবেগাপ্লুত হয়ে হাঁটু গেড়ে উদ্যাপন করেন গাকপো। সম্প্রতি অনাগত সন্তান হারানোর শোকের মধ্যেই মাঠে নামা এই ফরোয়ার্ডের জন্য গোলটি ছিল বিশেষ আবেগের।
গোল হজমের পর মরক্কো সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে শেমসদিন তালবির বাঁ দিক থেকে ভাসিয়ে দেওয়া ক্রসে ভার্জিল ফন ডাইকের ওপর দিয়ে লাফিয়ে উঠে হেডে গোল করেন ইসা দিওপ। শেষ মুহূর্তের সেই গোলে ম্যাচে ফেরে মরক্কো।
এরপর ৯৬তম মিনিটে সুফিয়ান রাহিমি গোল করার দারুণ সুযোগ পেয়েও নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেনকে পরাস্ত করতে পারেননি। অতিরিক্ত সময়েও কোনো দলই আর গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
স্নায়ুচাপের সেই লড়াইয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে নেদারল্যান্ডসকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেয় মরক্কো।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ
১৬ সেপ্টেম্বর, ২০২৬
ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি
১৫ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের রেকর্ড ১০ গোলের হার
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১০ জনের দল নিয়েই ম্যানচেস্টার ডার্বিতে সিটির বাজিমাত
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সাবালেঙ্কাকে পরাজিত করে প্রথম ইউএস ওপেন শিরোপা জিতলেন রিবাকিনা
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার
-
কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের
-
বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু
-
অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ
-
ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয়
-
নবীনগরে বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মান্নান
-
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ
-
SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু
-
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
-
নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য