নরওয়ে ম্যাচে একসঙ্গে দেখা যেতে পারে নেইমার-ভিনি জুটিকে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আবারও আলোচনায় উঠে এসেছে একটি বড় প্রশ্ন—নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়রকে কি একসঙ্গে মাঠে দেখা যাবে? ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির বক্তব্যে মিলেছে সেই সম্ভাবনার ইঙ্গিত।

সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে সরাসরি প্রশ্ন করা হয়, নরওয়ের বিপক্ষে কোনো এক সময়ে নেইমার ও ভিনিকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে কি না। জবাবে ইতালিয়ান এই কোচ বলেন, “নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমার মনে হয়, তারা একসঙ্গেই খেলবে।”

ভিনিসিয়ুসের পজিশন নিয়ে কথা বলতে গিয়ে আনচেলত্তি জানান, মাঠে নিজের ভূমিকায় পরিবর্তন আনতে ভিনি বেশ অভ্যস্ত। তিনি বলেন, “ভিনি অনেক দিন ধরেই নিজের খেলার অবস্থান বদলে খেলছে—রিয়াল মাদ্রিদে যেমন, এখানেও তেমন। সে খুব ভালো করছে এবং প্রতিপক্ষকে সবসময় অনিশ্চয়তায় রাখছে। উইং থেকে সে যেমন অ্যাসিস্ট করতে পারে, তেমনি গোলও করতে পারে।

বিশ্বকাপের আগে কাফ ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সে কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তাকে বেঞ্চে বসে থাকতে হয়। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি মাঠে নামেন, তবে খেলেন কেবল শেষ ১৫ মিনিট।

জাপানের বিপক্ষে ম্যাচেও নেইমারকে মাঠের পাশে প্রস্তুতি নিতে দেখা যায়। কোচের পরিকল্পনা ছিল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে তাকে নামানো হবে। কিন্তু গ্যাব্রিয়েল মার্তিনেল্লির একমাত্র গোলে নির্ধারিত সময়েই জয় নিশ্চিত করে ব্রাজিল। ফলে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়নি, আর নেইমারেরও নামা হয়নি মাঠে।

এখন নরওয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিল একাদশে নেইমার-ভিনির সম্ভাব্য জুটি নিয়ে আগ্রহ বাড়ছে। আনচেলত্তির ইঙ্গিত সত্যি হলে, এই ম্যাচেই দেখা যেতে পারে ব্রাজিলের দুই বড় তারকার একসঙ্গে আক্রমণভাগে নামার দৃশ্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর