বাবার প্রতারণায় নিঃস্ব হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ব্রাজিল জাতীয় দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে সামনে এসেছে আলোচিত আর্থিক অনিয়মের অভিযোগ। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াস দাবি করেছেন, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এই ফুটবলার। এমনকি কোটি কোটি টাকা আয় করেও তিনি এখন প্রায় নিঃস্ব হওয়ার পরিস্থিতিতে পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লিও দিয়াসের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই রাফিনিয়ার খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তার বাবা। এর ফলে বিভিন্ন ক্লাব থেকে পাওয়া অর্থসহ অন্যান্য আয়ের বড় একটি অংশও তিনি নিজের কাছে রেখে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পুরো বিষয়টি সম্পর্কে দীর্ঘদিন কোনো ধারণাই ছিল না রাফিনিয়ার।

সম্প্রতি স্ত্রীকে নিয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার পরিকল্পনা করতে গিয়ে ব্যাংক হিসাব পর্যালোচনা করেন তিনি। তখন প্রত্যাশিত পরিমাণ অর্থ না থাকায় আর্থিক লেনদেনের নথিপত্র যাচাই শুরু করেন। সেখানেই বছরের পর বছর ধরে চলা কথিত অনিয়ম ও প্রতারণার বিষয়টি তার সামনে আসে।

এ ঘটনায় ব্রাজিলের এই উইঙ্গার বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতার মুখে পড়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। নিজের উপার্জনের বড় একটি অংশ কোথায় গেছে, তা জানতে আইনজীবীদের সহায়তায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছেন বলেও জানা গেছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাফিনিয়া কিংবা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফলে ব্রাজিলীয় সাংবাদিকের উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক