নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা ব্রাজিলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে নাটকীয় জয়ের ম্যাচে চোটে পড়েছেন দলের দুই অভিজ্ঞ মধ্যমাঠের খেলোয়াড় লুকাস পাকেতা ও কাসেমিরো। ফলে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শেষ বত্রিশের ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও পুরোপুরি স্বস্তিতে নেই ব্রাজিল শিবির। কারণ, দলের নির্ভরযোগ্য দুই মধ্যমাঠের খেলোয়াড়ের শারীরিক অবস্থা নিয়ে এখন উদ্বেগ রয়েছে। প্রধান কোচ কার্লো আনচেলত্তি ও দলের চিকিৎসকরা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

দুজনের মধ্যে লুকাস পাকেতার অবস্থা নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তা। ম্যাচের শুরুতেই তিনি পেশিতে অস্বস্তি অনুভব করেন। এরপরও খেলা চালিয়ে গেলেও প্রথমার্ধের শেষ দিকে একই স্থানে আবার ব্যথা বাড়ে। ফলে বিরতির সময় সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে চোখের জল ফেলতেও দেখা যায় এই ফুটবলারকে।

এখনও ব্রাজিল ফুটবল কনফেডারেশন পাকেতার চোট নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে তার ক্লাব ফ্লামেঙ্গো জানিয়েছে, তিনি পেশিতে চোট পেয়েছেন। তাকে দ্রুত মাঠে ফেরাতে প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

অন্যদিকে জাপানের বিপক্ষে ব্রাজিলের সমতাসূচক গোলটি করেন কাসেমিরো। তবে ম্যাচের শেষ দিকে ব্যথা অনুভব করায় তাকেও মাঠ ছাড়তে হয়।

অবশ্য কাসেমিরোর চোট নিয়ে তুলনামূলকভাবে আশাবাদী ব্রাজিল শিবির। তাদের ধারণা, এটি গুরুতর কোনো সমস্যা নয়; বরং মাংসপেশিতে টান লেগেছে।

জাপানের বিপক্ষে ম্যাচ শেষে দুই খেলোয়াড়ের অবস্থা নিয়ে কথা বলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

তিনি বলেন, ‘আগামীকাল আমরা দেখব পাকেতা এবং কাসেমিরোর অবস্থা কেমন। এটি খুব কঠিন একটি ম্যাচ ছিল। জাপান সহজ কোনো দল নয়। তারা খুবই সংগঠিত এবং দারুণ গতিময় একটি দল।’

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। আইভরি কোস্টকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। আগামী রোববারের এই লড়াইয়ে জয়ী দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তবে সেই ম্যাচের আগে পাকেতা ও কাসেমিরোর চোটই এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় উদ্বেগ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক