মুখে কেন স্কচটেপ লাগিয়ে ঘুমান হালান্ড?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মাঠে তার গতি, শক্তি ও গোল করার দক্ষতা প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়ে দেয়। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত গোল করার পাশাপাশি ক্লাব ফুটবলেও ধারাবাহিক সাফল্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। তবে তার এই পারফরম্যান্সের পেছনে একটি ভিন্নধর্মী ঘুমের অভ্যাসও রয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আইটিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হলান্ড প্রায়ই ঘুমানোর সময় মুখে বিশেষ ধরনের টেপ ব্যবহার করেন। প্রথম শুনতে অস্বাভাবিক মনে হলেও, এর উদ্দেশ্য হলো ঘুমের সময় মুখ বন্ধ রেখে কেবল নাক দিয়ে শ্বাস নেওয়া।

একটি পডকাস্টে হলান্ড নিজেই এ অভ্যাসের কথা প্রকাশ করেন। চিকিৎসাবিজ্ঞানে এ পদ্ধতিকে ‘মাউথ টেপিং’ বলা হয়। তার ভাষ্য, ভালো পারফরম্যান্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো মানসম্মত ঘুম। আর গভীর ও স্বস্তিদায়ক ঘুম নিশ্চিত করতে নাক দিয়ে শ্বাস নেওয়াকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। এ কারণেই ঘুমানোর আগে মুখে বিশেষ টেপ ব্যবহার করেন।

চিকিৎসাবিজ্ঞান ও ক্রীড়া বিজ্ঞানে নাক দিয়ে শ্বাস নেওয়ার কিছু সম্ভাব্য উপকারিতার কথা উল্লেখ করা হয়। নাক দিয়ে শ্বাস নিলে বাতাস স্বাভাবিকভাবে ছাঁকা, আর্দ্র ও উষ্ণ হয়ে ফুসফুসে পৌঁছায়। এতে শ্বাস-প্রশ্বাস আরও কার্যকর হতে পারে এবং কিছু মানুষের ক্ষেত্রে ঘুমের মান উন্নত হতে পারে। পাশাপাশি মুখ শুকিয়ে যাওয়া বা নাক ডাকার মতো সমস্যাও কমতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, ‘মাউথ টেপিং’ সবার জন্য নিরাপদ বা উপযোগী নয় এবং এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া অনুসরণ করা উচিত নয়।

ঘুমের মান বজায় রাখতে হলান্ড আরও কিছু নিয়ম মেনে চলেন। আইটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমানোর প্রায় তিন ঘণ্টা আগে থেকেই তিনি এমন বিশেষ চশমা ব্যবহার করেন, যা মোবাইল, কম্পিউটার ও টেলিভিশনের নীল আলোর প্রভাব কমাতে সহায়তা করে। পাশাপাশি তার শোবার ঘরে ইলেকট্রনিক যন্ত্র বা বেতার ইন্টারনেটের ব্যবহার সীমিত রাখা হয়, যাতে শান্ত, অন্ধকার ও আরামদায়ক পরিবেশে বিশ্রাম নিতে পারেন।

বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত ও পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্যাভ্যাস, বৈজ্ঞানিক অনুশীলন এবং শারীরিক পুনরুদ্ধারের সমন্বয়ই একজন ক্রীড়াবিদের পারফরম্যান্সের মূল ভিত্তি। হলান্ডের ঘুমের অভ্যাস সেই সামগ্রিক প্রস্তুতিরই একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক