মেসির গোল বৈধ, ভিনিসিয়ুসেরটি কেন নয়: ফিফায় ব্রাজিলের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের করা গোলটি ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর বাতিল করেন ম্যাচ রেফারি। তাঁর সিদ্ধান্ত ছিল, বল দখলে নেওয়ার সময় প্রতিপক্ষের ডিফেন্ডার হেনড্রিককে ফাউল করেছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। রেফারির মতে, বলে স্পর্শ করার আগে প্রতিপক্ষের পায়ে আঘাত করেন ভিনিসিয়ুস।

গোল বাতিলের সিদ্ধান্তে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন রিয়াল মাদ্রিদের এই তারকা। তবে সেই হতাশাই যেন তাঁকে আরও উজ্জীবিত করে। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক হেডে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এর আগে ম্যাচের শুরুতেই তাঁর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল।

২২তম মিনিটের সেই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। অনেকের মতে, রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল না। এ অবস্থায় বাতিল হওয়া গোলের ঘটনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নিজেদের অবস্থান জোরালো করতে তারা অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার লিওনেল মেসির একটি গোলের ঘটনাও উদাহরণ হিসেবে তুলে ধরেছে বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম এস্তাদাও।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ভিনিসিয়ুসের গোল বাতিলের সিদ্ধান্ত প্রতিযোগিতার মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তাদের দাবি, রেফারি রামোসের এই সিদ্ধান্ত শুধু ব্রাজিলের খেলোয়াড়দের নয়, স্কটল্যান্ডের ফুটবলারদের কাছেও বিস্ময়কর ছিল। স্কটিশ খেলোয়াড়দের প্রতিক্রিয়া থেকেই বোঝা গেছে, তাঁরাও ফাউল বা গোল বাতিলের সিদ্ধান্তের প্রত্যাশা করেননি।

বিবৃতিতে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের একটি ঘটনাও উল্লেখ করা হয়েছে। সেই ম্যাচে মেসির ৩৮তম মিনিটের গোলের আগে বলের নিয়ন্ত্রণ নেওয়ার সময় আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ট্যাকল করেন অস্ট্রিয়ার সাভের শ্লাগারকে। শ্লাগার মাটিতে পড়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং পরে সেই আক্রমণ থেকেই গোল করে আর্জেন্টিনা। ব্রাজিলের দাবি, দুই ঘটনার মধ্যে মিল থাকলেও রেফারিংয়ে ভিন্ন সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক