আবারও পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড গড়লেন মেসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে বড় ধাক্কা খেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মঙ্গলবারের ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।

ম্যাচের ১৫তম মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। চার মিনিট পর আর্জেন্টিনা পেনাল্টির সুযোগ পায়। বক্সের ভেতরে নিকোলাস তালিয়াফিকো ফাউলের শিকার হলে স্পট কিকের নির্দেশ দেন রেফারি।

পেনাল্টি নিতে এগিয়ে আসেন মেসি। তিনি ডান দিকে শট নিলেও মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর সঠিক দিকে ঝাঁপিয়ে পড়ে বল ফিরিয়ে দেন। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা।

চলতি বিশ্বকাপে এটি মেসির টানা দ্বিতীয় পেনাল্টি মিস। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও তার নেওয়া পেনাল্টি প্রতিহত হয়েছিল। যদিও সেই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জয় পেয়েছিল।

টাইব্রেকার বাদ দিলে, এক আসরে দুইবার পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়লেন মেসি। এ নিয়ে বিশ্বকাপে তার মোট পেনাল্টি মিসের সংখ্যা দাঁড়াল চারটিতে।

এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ দুটি করে পেনাল্টি মিসের রেকর্ড যৌথভাবে ছিল ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ান ও লিওনেল মেসির। চলতি আসরে আরও দুটি পেনাল্টি মিস করায় সেই রেকর্ডে একক মালিকানা নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে আরও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সঙ্গে যুক্ত হলো তার নাম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক