বিশ্বকাপে প্রথমবার এক ম্যাচে ৪ গোল, ইতিহাসের পাতায় যুক্তরাষ্ট্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোল করার নতুন রেকর্ড গড়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে চার গোল করতে পারেনি যুক্তরাষ্ট্র।

ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাস্কেটবল কিংবদন্তি কারিম আবদুল-জাব্বার, ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম এবং হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও টম ক্রুজসহ অনেক বিশিষ্ট ব্যক্তি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ওয়েস্টন ম্যাককেনির উদ্দেশে ক্রিশ্চিয়ান পুলিসিকের বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে ভুলক্রমে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের ডিফেন্ডার বোবাদিয়া।

এর কিছুক্ষণ পর ফ্লোরিয়ান বালোগানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে দ্বিতীয় গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি যুক্তরাষ্ট্রকে। পুলিসিকের নিখুঁত পাস থেকে ডিফেন্স ভেদ করে বক্সে ঢুকে প্রথম স্পর্শেই গোল করেন বালোগান। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি দৃষ্টিনন্দন গোল করে দলের ব্যবধান ৩-০ করেন তিনি।

বিরতির পর ম্যাচে কিছুটা নাটকীয়তা তৈরি হয়। এক পর্যায়ে মিগেল আলমিরনের সঙ্গে সংঘর্ষে টিম রিমকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রিমের কার্ড বাতিল করা হয়। বরং অভিনয়ের অভিযোগে হলুদ কার্ড দেখেন আলমিরন।

ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল প্যারাগুয়ে। বদলি খেলোয়াড় মাউরিসিও আলমিরনের পাস থেকে চমৎকার ফিনিশে একটি গোল শোধ করেন। তবে শেষ মুহূর্তে জিও রেইনার গোল যুক্তরাষ্ট্রের জয়কে আরও উজ্জ্বল করে তোলে।

৪-১ গোলের এই জয়ের মাধ্যমে শুধু গুরুত্বপূর্ণ তিন পয়েন্টই নয়, বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোল করার নতুন ইতিহাসও নিজেদের নামে লিখে নিল যুক্তরাষ্ট্র।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু