ব্রাজিলকে টপকে উদ্বোধনী ম্যাচেই নতুন রেকর্ড মেক্সিকোর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নেমেই নতুন একটি রেকর্ড গড়েছে স্বাগতিক মেক্সিকো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বেশি অংশগ্রহণের কীর্তি এখন এককভাবে তাদের দখলে। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে ব্রাজিলকে ছাড়িয়ে গেছে ‘এল ত্রি’রা।

তবে এই রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে হতাশার ইতিহাসও। এর আগে বিশ্বকাপের সাতটি উদ্বোধনী ম্যাচ খেললেও একটিতেও জয় পায়নি মেক্সিকো। সেই সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে এবং দুটি ম্যাচ ড্র করেছে তারা।

প্রথম পাঁচটি উদ্বোধনী ম্যাচে টানা পরাজয়ের পাশাপাশি মেক্সিকো করতে পেরেছিল মাত্র একটি গোল। বিপরীতে তাদের জালে বল জড়িয়েছে ১৮ বার। এর মধ্যে সবচেয়ে বড় দুই পরাজয় আসে ১৯৫০ ও ১৯৫৪ বিশ্বকাপে, যখন ব্রাজিলের কাছে যথাক্রমে ৪-০ ও ৫-০ ব্যবধানে হার মানতে হয় তাদের।

তবে এবার কোচ জাভিয়ের আগুইরের সামনে রয়েছে ইতিহাস বদলে দেওয়ার সুযোগ। প্রায় ৯৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর প্রথম জয় এনে দেওয়ার লক্ষ্য তার দলের।

আরও একটি বিশেষ কারণে এবারের উদ্বোধনী ম্যাচটি ইতিহাসের অংশ হয়ে থাকছে। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী লড়াইটি ২০১০ সালের আসরের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি, যা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ঘটল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি