রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস। আর বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
শুনানি শেষে মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, 'আদালত স্পষ্ট করে বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করব না।'
এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
এদিকে, গত ১৬ মে তামিম ইকবাল-এর নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের বর্তমান অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক আরেকটি রিট আবেদন করা হয়েছে। সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক কর্মকর্তাসহ ১২ জন যৌথভাবে এ আবেদন দায়ের করেন।
আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেটাঙ্গনের পরিচিত কয়েকটি নামও রয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট।