প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানা ও তাসকিন আহমেদের গতি আর তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের স্পিন তাণ্ডবে ২৩২ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম।
বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। এছাড়া, দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
এদিকে, প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিডে ভর করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১০ রান। ৬৪ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়।