বিশ্বকাপের আগে মেসির চোটে দুশ্চিন্তা আর্জেন্টিনা শিবিরে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বিশ্বকাপ সামনে রেখে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোট পেয়ে মাঠ ছাড়ায় শঙ্কা তৈরি হয়েছে দলজুড়ে।

মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনাইটেডের মধ্যকার ম্যাচে শুরু থেকেই খেলছিলেন মেসি। তবে ম্যাচের ৭৩ মিনিটে আচমকাই বদলির ইঙ্গিত দেন আর্জেন্টাইন অধিনায়ক। কিছুক্ষণ পর তাকে মাঠ থেকে তুলে নেয় কোচিং স্টাফ।

মাঠ ছাড়ার সময় টানেলের দিকে হাঁটতে হাঁটতে নিজের পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায় মেসিকে। এতে করে তার চোট নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। যদিও এখনো ক্লাব বা চিকিৎসক দল আনুষ্ঠানিকভাবে চোটের ধরন কিংবা গুরুতর অবস্থা সম্পর্কে কিছু জানায়নি।

তবে বিশ্বকাপের আগে বিষয়টি আর্জেন্টিনা শিবিরের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা দলের বিশ্বকাপ ক্যাম্প। এরপর ৬ ও ৯ জুন দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

৩৮ বছর বয়সী মেসির জন্য এটিই হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই তাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও তুঙ্গে। চলতি মৌসুমে অবশ্য বেশ ছন্দেই ছিলেন তিনি। ২০২৫ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে প্রায় সব ম্যাচেই খেলেছেন এবং টানা ১৩ ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন এই তারকা ফরোয়ার্ড।

এদিকে মেসি মাঠ ছাড়লেও ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে মায়ামি। ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় তুলে নেয় দলটি। হ্যাটট্রিক করেন সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ।

সূত্র: গোল.কম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি