ইরানের বদলে বিশ্বকাপে ইতালিকে নেওয়ার প্রস্তাব ‘লজ্জাজনক ও অপমানজনক’: ইতালি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূতের এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইতালি। দেশটির ক্রীড়া কর্মকর্তারা একে ‘লজ্জাজনক’ ও ‘অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন।

যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান আদৌ যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে কি না—এ নিয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছে। যদিও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা নির্ধারিত সূচি অনুযায়ী ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী। এর মধ্যেই ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি একটি মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দেন।

ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জাম্পোলি জানান, তিনি ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে প্রস্তাব দিয়েছেন—ইরান অংশ নিতে না পারলে বিকল্প হিসেবে ইতালিকে বিবেচনা করা যেতে পারে। তিনি এটিকে নিজের ‘স্বপ্ন’ বলেও উল্লেখ করেন এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ইতালির অংশগ্রহণ যুক্তিযুক্ত হতে পারে বলে মত দেন।

তবে ইতালির ক্রীড়া সংশ্লিষ্টরা বিষয়টি একেবারেই গ্রহণ করেননি। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি স্পষ্টভাবে জানান, '২০২৬ বিশ্বকাপে ইতালির পুনরায় যোগ্যতা অর্জনের কোনো প্রশ্নই ওঠে না। এটি যেমন অসম্ভব, তেমনি অনুপযুক্ত। বিশ্বকাপে খেলতে হলে যোগ্যতা অর্জন করতে হয় মাঠের খেলায়।'

ইতালির অলিম্পিক কমিটির সভাপতি লুচিয়ানো বুয়োনফিগ্লিওও একই সুরে বলেন, 'বিশ্বকাপে অংশ নিতে হলে যোগ্যতা অর্জন করেই যেতে হয়।'

অন্যদিকে দেশটির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তি প্রস্তাবটিকে সরাসরি ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের ফুটবলারদের প্রবেশাধিকার দেবে কি না—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প প্রথমে হালকা সুরে বলেন, বিষয়টি নিয়ে তিনি এখনো ভাবেননি। পরে তিনি বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে ঠেলে দেন।

রুবিও বলেন, “যুক্তরাষ্ট্র এমন কিছু বলেনি যে ইরান আসতে পারবে না। সমস্যা ইরানকে নিয়ে, তাদের খেলোয়াড়দের নয়।”

তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, দলের সঙ্গে অন্য কেউ ভিন্ন পরিচয়ে যুক্ত হতে পারে। যদিও খেলোয়াড়দের অংশগ্রহণে বাধা দেওয়া হবে না বলেও তিনি ইঙ্গিত দেন।

রোমে অবস্থিত ইরান দূতাবাস এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, “ফুটবল জনগণের খেলা, রাজনীতিবিদদের নয়। ইতালি তাদের যোগ্যতা মাঠে প্রমাণ করেছে, কোনো রাজনৈতিক কৌশলে নয়।” একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের এমন চিন্তাভাবনাকে ‘নৈতিক দেউলিয়াত্বের’ প্রমাণ বলেও মন্তব্য করে।

উল্লেখ্য, বাছাইপর্বে ইরান বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে, যেখানে ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। ২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু